গুলি চালিয়েছে একজন, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে, খবর পুলিশ সূত্রে

গুলি চালিয়েছে একজন, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে, খবর পুলিশ সূত্রে

Suvendu Adhikari PA Death Update: পরিকল্পনা করে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে খুন, খবর পুলিশ সূত্রে। ‘খুনিরা এসেছিল ২টি বাইক, ১টি গাড়ি চেপে’। ‘খুনের ৬ ঘণ্টা আগে থেকেই এলাকায় দেখা গেছিল গাড়িটিকে’। ‘গতকাল বিকেল ৪ নাগাদ মধ্যমগ্রামের দোলতলায় প্রথম দেখা যায় গাড়িটিকে’। গাড়ি ও বাইক ১০ মিনিট আগে থেকেই ঘটনাস্থলে অপেক্ষা করছিল, খবর পুলিশ সূত্রে। ‘গাড়ি দিয়ে গাড়ি আটকে গুলি চালিয়ে খুন করাই ছিল পরিকল্পনা’। ‘সে কারণেই গাড়ি নিয়ে আসা হয়েছিল ঘটনাস্থলে’। ‘শ্যুটআউটের পর গাড়ি ফেলে মোটরবাইক নিয়ে পালানোর পরিকল্পনা ছিল আগে থেকেই’। এলাকার সঙ্কীর্ণ রাস্তা দিয়ে বাইকে পালানোই ঠিক হবে বলে মনে করেছিল আততায়ীরা, খবর পুলিশ সূত্রে। ‘গাড়ি ও বাইক ফেলে রেখে যেতে হবে বলে, বাইকের নম্বরপ্লেট জাল করা হয়েছিল’। গাড়ি ও বাইকের চেসিস নম্বর ঘষে তুলে ফেলা হয় সে কারণে, খবর পুলিশ সূত্রে। ‘মাটিগাড়ার গাড়ির নম্বর প্লেট জাল করা হয়েছিল’। ‘একই সঙ্গে একই মডেলের অন্য একটি গাড়ি জোগাড় করে আততায়ীরা, খবর পুলিশ সূত্রে। ‘পুরো অপারেশন হয়েছে আটঘাট বেঁধে, রীতিমতো পেশাদারি কায়দায়’। গুলি চালিয়েছে একজনই, গুলি চলেছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে, খবর পুলিশ সূত্রে। ‘সম্ভবত ভাড়া করে আনা হয়েছিল শার্প শ্যুটারকে’। ‘কালো কাচের আড়াল থেকে চন্দ্রনাথ রথকে চিনে গুলি করা হয়’। গোটা অপারেশন শেষ হয় মাত্র ৫০ সেকেন্ডে, খবর পুলিশ সূত্রে। ‘এইটুকু সময়ের মধ্যে গুলি চালিয়ে, মৃত্যু নিশ্চিত করে, বাইকে চড়ে পালিয়েছে আততায়ীরা’। এই সময়ের মধ্যে গোটা অপারেশন শেষ করতে পারে একমাত্র পেশাদারি খুনিরাই, মনে করছে পুলিশ, খবর সূত্রের। পুলিশের চোখে ধুলো দিতে পালানোর সময় দুটি বাইক, দু’দিকে পালায়, খবর পুলিশ সূত্রে।

Post Comment

You May Have Missed