জেসিবি নিয়ে বিজয় মিছিল নয়, ভাড়া দিলে মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা! কড়া হুঁশিয়ারি ডিজি, নগরপালের

জেসিবি নিয়ে বিজয় মিছিল নয়, ভাড়া দিলে মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা! কড়া হুঁশিয়ারি ডিজি, নগরপালের

Last Updated:

ভোটে গেরুয়া ঝড়ে তৃণমূল কার্যত ধরাশায়ী আর এরপরেই গোটা রাজ্যজুড়েই অশান্তির ঘটনা বেড়েছে। ভোট পরবর্তী হিংসার ঘটনার নানা খবর উঠে এসেছে শহর থেকে জেলা সর্বত্র থেকেই। আর এরপরেই পুলিশের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়।

কড়া বার্তা ডিজির

সম্প্রতি, জেসিবি দিয়ে মিছিলের ঘটনা নিয়েও কড়া পদক্ষেপের কথা আগেই জানিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। এবার একই সুর শোনা গেল রাজ্যের ডিজি সিদ্ধ নাথ গুপ্তের গলাতেও। কোনওভাবেই হিংসা বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। মূলত, গতকাল, নিউ মার্কেটে জেসিবি দিয়ে দোকান ভাঙচুর করার ঘটনা সামনে আসে। আর এরপরেই কড়া হাতে আসরে নামে পুলিশ। এই প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেসিবি নিয়ে কোনও বিজয় মিছিল, র‍্যালি চলবে না।

ফল ঘোষণার পর ভোট পরবর্তী অশান্তির ঘটনায় রাজ্য জুড়ে এফআইআর হয়েছে ২০০টি। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে ৪০০ জনকে।

প্রিভেন্টিভ অ‍্যরেস্ট হিসাবে ১১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

একইসঙ্গে, এও জানানো হয়েছে ৫০০ কোম্পানি সিএপিএফ রয়েছে ভোট পরবর্তী হিংসা রুখতে। যা রাজ্য পুলিশের সাথে যৌথ ভাবে কাজ করছে। ইতিমধ্যেই যৌথ কন্ট্রোল রুম খোলা হয়েছে । জেলাতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে।

একইসঙ্গে এও জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড ক্যাটাগরির নিরাপত্তা রয়েছে। এর বাইরে যে অতিরিক্ত ফোর্স বাহিনী মোতায়েন ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে তা মোতায়েন করা হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

জেসিবি নিয়ে বিজয় মিছিল নয়, ভাড়া দিলে মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা! কড়া হুঁশিয়ারি ডিজি, নগরপালের

Previous post

Nadia Monkey Rescue: রক্তাক্ত শরীরে যন্ত্রণায় ছটফট করছিল আহত হনুমান, দেবদূতের ভূমিকায় হাজির ব্যবসায়ী আর বন দফতর! রুদ্ধশ্বাস ‘রেসকিউ অপারেশন’ দেখে চোখে জল আসবে | nadia-news-injured-monkey-rescue-handed-over-forest-department-through-coordinated-animal-lovers-officials-save-life

Next post

ব্যান সংস্কৃতি ও বিভেদ তৈরির চেষ্টা যেন…BJP-র কাছে আবেদনে কি নিজের দলকেই খোঁচা দেবের?

Post Comment

You May Have Missed