Manoj Agarwal meets Bengal Governor: রাজ্যপালের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিক সহ জাতীয় নির্বাচন কমিশনের টিম, নতুন সরকার গঠন প্রস্তুতি

Manoj Agarwal meets Bengal Governor: রাজ্যপালের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিক সহ জাতীয় নির্বাচন কমিশনের টিম, নতুন সরকার গঠন প্রস্তুতি

Last Updated:

২৯৩ টি বিধানসভার ফলাফলের তথ্য রাজ্যপালের কাছে পেশ করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এর পর নতুন সরকার গঠন প্রস্তুতি শুরু করবেন রাজ্যপাল।পাশাপাশি যতদিন নতুন সরকার গঠন না হচ্ছে ততদিন কিভাবে পরিচালনা তা নিয়েও সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল। প্রসঙ্গত আজই শেষ হচ্ছে বিধানসভার মেয়াদ।

২৯৩ টি বিধানসভার ফলাফলের তথ্য রাজ্যপালের কাছে পেশ করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
২৯৩ টি বিধানসভার ফলাফলের তথ্য রাজ্যপালের কাছে পেশ করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

কলকাতা: রাজ্যের ২৯৩ টি বিধানসভার গেজেট নোটিফিকেশন নিয়ে আজ রাজ্যপালের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল সহ জাতীয় নির্বাচন কমিশনের টিম। ২৯৩ টি বিধানসভার ফলাফলের তথ্য রাজ্যপালের কাছে পেশ করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এর পর নতুন সরকার গঠন প্রস্তুতি শুরু করবেন রাজ্যপাল।পাশাপাশি যতদিন নতুন সরকার গঠন না হচ্ছে ততদিন কিভাবে পরিচালনা তা নিয়েও সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল। প্রসঙ্গত আজই শেষ হচ্ছে বিধানসভার মেয়াদ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব মনোজ পন্থ ইস্তফা পাত্র পাঠালেন মুখ্য সচিবের কাছে। মুখ্য সচিব পদে মেয়াদ শেষ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মনোজ পন্থকে তাঁর প্রধান সচিব হিসেবে নিয়োগ করেন। গতকাল রাতেই মুখ্য সচিবকে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।

রীতি অনুযায়ী হারার পর রাজভবনে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন৷ যদিও, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়ে দিয়েছেন, তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না৷ মমতার দাবি, জোর করে তৃণমূলকে হারিয়েছে নির্বাচন কমিশন৷ তাই তিনি পদত্যাগ করবেন না৷

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি রাজভবন কেন যাব? আমরা তো হারিনি। জোর করে দখল করে কেউ যদি ভাবে আমাকে গিয়ে পদত্যাগ করতে হবে। সেটা হবে না। আমরাই জিতেছি, আমরা হারিনি”। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন তিনি নিজে থেকে রাজভবনে (অধুনা লোকভবন) গিয়ে পদত্যাগ করবেন না মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই রীতি মেনে পদত্যাগ না করেন তাহলে কি নতুন সরকারের শপথগ্রহণে বাধা সৃষ্টি হতে পারে? রাজ্যে সাংবিধানিক সঙ্কটেরও কি কোনও আশঙ্কা রয়েছে?

যদিও সেরকম কোনও সম্ভাবনা নেই বলেই দাবি করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত৷ তিনি বলেন, ‘সংবিধানের ১৬৪ নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল যতদিন চাইবেন, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা ততদিনই নিজেদের পদে থাকেন৷ মন্ত্রিসভার সময়কাল ৫ বছর৷ কমিশন এই মেয়াদ শেষ হওয়ার আগেই ভোট শেষ করায়৷ ভোটের ফল বেরনো মাত্রই নতুন সদস্যরা জয়ী হন৷ সেই তালিকা কমিশন রাজ্যপালকে দেয়৷ সরকার গঠনের দাবি জানায় সংখ্যাগরিষ্ঠ দল৷ ফলে আগের সরকারের মেয়াদ এমনিতেই শেষ হয়ে যায়৷ কিন্তু রীতি অনুযায়ী বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন৷ রাজ্যপাল তখন বিদায়ী মুখ্যমন্ত্রীকেই অনুরোধ করেন নতুন মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত তিনি যাতে পুরনো মন্ত্রিসভার সদস্যদের নিয়েই কয়েক দিন সরকার চালান৷ সেই কারণেই বিদায়ী মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করেন৷’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Manoj Agarwal meets Bengal Governor: রাজ্যপালের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিক সহ জাতীয় নির্বাচন কমিশনের টিম, নতুন সরকার গঠন প্রস্তুতি

Post Comment

You May Have Missed