রূপা গঙ্গোপাধ্যায় জয়ী, সোনারপুর দক্ষিণে হারালেন তৃণমূলের লাভলি মৈত্রকে
সোনারপুর দক্ষিণ – রূপা গঙ্গোপাধ্যায় জয়ী, সোনারপুর দক্ষিণে হারালেন তৃণমূলের লাভলি মৈত্রকে। ৩৫,৭৮২ ভোটে জিতেছেন রূপা গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় স্থানে রয়েছেন লাভলি মৈত্র। তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের পারমিতা দাশগুপ্ত। চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেসের সুব্রতা দত্ত। বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ১,২৮,৯৭০ এবং তৃণমূলের লাভলি মৈত্র পেয়েছেন ৯৩ হাজার ১৮৮টি ভোট।
ভবানীপুরে জয়ী শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন ১৫,১১৪ ভোটে
পশ্চিমবঙ্গে পদ্ম ফুটল !
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনশক্তি এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়যুক্ত হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের প্রতি প্রণত।
জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব জনাদেশ দিয়েছেন এবং আমি তাঁদের আশ্বস্ত করছি যে আমাদের দল…
— Narendra Modi (@narendramodi) May 4, 2026
রাজ্যে এবার গেরুয়া ঝড়। পদ্মফুল ফুটেছে বেশিরভাগ জেলায়। অনেক জায়গায় কার্যত সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম – এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান – এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। অতএব আজ ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হচ্ছে।
প্রজন্মের পর প্রজন্মের অগণিত কার্যকর্তার প্রচেষ্টা এবং সংগ্রাম ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় সম্ভব হতো না। আমি তাঁদের সকলকে অভিবাদন জানাচ্ছি। বছরের পর বছর ধরে, তাঁরা প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে, মাঠে নেমে কঠোর পরিশ্রম করেছেন এবং আমাদের উন্নয়নের এজেন্ডার বিষয়ে…
— Narendra Modi (@narendramodi) May 4, 2026
গত ১৫ মার্চ ভোট ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন (Election Commission Of India)। আর নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। সেই দফায় ১৬ জেলার ১৫২ কেন্দ্রে হয় ভোট গ্রহণ। ভোটাধিকার প্রয়োগ করেন প্রায় ৩ কোটি ৬১ লক্ষ মানুষ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয় ২৯ এপ্রিল, বুধবার। সেই দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের ৭ জেলার ১৪২ কেন্দ্রের ভোটার। ২ দফাতেই এবার ব্যাপক ভোট পড়েছে রাজ্যে।



Post Comment