চলল গুলি, কপিল শর্মাকে ভয় দেখানোর জন্য ভয়াবহ পদক্ষেপ! কেমন আছেন কমেডিয়ান?

চলল গুলি, কপিল শর্মাকে ভয় দেখানোর জন্য ভয়াবহ পদক্ষেপ! কেমন আছেন কমেডিয়ান?

কলকাতা: ফের কপিল শর্মা (Kapil Sharma)-র উদ্দেশ্যে চলল গুলি! তবে এবার কপিল শর্মার ক্যাফে উদ্দেশ্য করে নয়, কপিল শর্মার পাশের ক্যাফেতে চলল গুলি! তবে বার্তা গেল কপিল শর্মাকে উদ্দেশ্য করে! এই প্রথম নয়, এর আগে ৩ বার কপিল শর্মার ক্যাফেতে গুলি চলেছে। তার দায় নিয়েছিল, লরেন্স বিষ্ণোই গ্যাং। এই ঘটনার দায়স্বীকার করেছে, ‘টাইসন বিশ্নোই জোরা সিধু’। একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দায়স্বীকার করা হয়েছে গোটা ঘটনার। তবে এই ঘটনার উদ্দেশ্য যে, কপিল শর্মাকে ভয় পাওয়ানো, সেই কথাও ওই ফেসবুক পোস্টে শেয়ার করে নেওয়া হয়েছে। 

কপিল শর্মার পাশের ক্যাফেতে গুলি

ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ছবি ও ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে। সেখানে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনা কপিল শর্মাকে ভয় দেখানোর জন্যই করা হয়েছে। সঙ্গে বার্তা দেওয়া হয়েছে, ‘কথা শোনো। লরেন্স বিশ্নোইয়ের নির্দেশ মানো। না হলে তোমার ক্যাফেগুলোর অবস্থাও এ রকমই হবে। আমাদের সময় নষ্ট কোরো না।’ ঘটনাটি ব্রিটিশ কলম্বিয়ার সারেতে অবস্থিত ক্যাফে ‘চায় সুট্টা বার’-এ ঘটেছে। এই ক্যাফেটি কপিল শর্মার ক্যাফের একেবারে কাছে অবস্থিত।

কেন বারে বারে সন্ত্রাসবাদীদের নজরে কপিলের ক্যাফে?

কিন্তু বারে বারে কেন লরেন্স বিষ্ণোইয়ের নজরে কপিল শর্মার ‘কাফস ক্যাফে’? বলিউড সূত্র বলছে, এর কারণ সলমন খান (Salman Khan)। সলমন খানের ওপর দীর্ঘদিন থেকেই নজর রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর। আর সেই সলমন খানকেই নিজের শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে আমন্ত্রণ করেছিলেন কপিল শর্মা। সেই থেকেই নাকি লরেন্স বিষ্ণোইয়ের তালিকায় নাম উঠে গিয়েছে তাঁর। ১৯৯৮-এ কৃষ্ণসার হরিণ হত্যা মামলা সলমন-বিশ্নোই গ্যাংয়ের শত্রুতার নেপথ্যে আসল কারণ। এর জন্য, সলমনের উপরেও একাধিক বার হামলা চালানোর চেষ্টা হয়েছে। ছাড় পান না তাঁর ঘনিষ্ঠরাও। এর আগে, লরেন্স বিষ্ণোইয়ের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, সলমন ঘনিষ্ঠরাও ছাড় পাবেন না। অনেকে মনে করছেন, সম্ভবত সেই কারণেই গুলি চলেছে কপিল শর্মার কাফস ক্যাফেতে। তবে এবার, কপিল শর্মার ক্যাফে নয়, তাঁকে ভয় ধরানোর জন্য এবার তাঁর পাশের ক্যাফেতে গুলি চালানো হল। এ নিয়ে অবশ্য কপিল শর্মা এখনও পর্যন্ত কোনও বক্তব্য রাখেননি।

আরও পড়ুন: Mukesh Khanna Marriage: ৬৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে মুকেশ খান্না? কেমন হবেন স্ত্রী, খোলসা করলেন ‘শক্তিমান’

https://www.youtube.com/watch?v=25DKBuQhvGM

 

 

Post Comment

You May Have Missed