North Dinajpur News: গাছে তার বেঁধে…! রাতের অন্ধকারে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের প্ল্যান, দুষ্কৃতী ধরা পড়লেও আতঙ্ক এলাকায়
Last Updated:
North Dinajpur News: এক স্থানীয় বাসিন্দা জানান, এই রাস্তা দিয়ে সারাদিনে বহু মানুষ যাতায়াত করেন। এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। এলাকায় পুলিশি টহল বাড়ানোর আবেদন জানান তিনি।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ছক কষেছিল দুষ্কৃতীরা। তবে সেই প্ল্যান ভেস্তে দেন স্থানীয় লোকজন। হাতেনাতে এক দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশের তুলে দেওয়া হয়। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গয়াস-পালপাড়া অঞ্চলে সুইস গেটের কাছে ঘটনাটি ঘটে। মূলত মোটরবাইক আরোহীদের টার্গেট করতে রাস্তার দু’পাশে থাকা গাছে তার বেঁধে দেয় দুষ্কৃতীরা। এই তারের জন্য মোটরবাইক চালক রাস্তায় পড়ে গেলে তাঁকে লুঠ করার প্ল্যান ছিল তাঁদের।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমান বলেন, ছিনতাইয়ের উদ্দেশে ফাঁকা রাস্তায় ওভাবে ফাঁদ পাতা হয়েছিল। পার্শ্ববর্তী এলাকায় অনেক নেশাগ্রস্ত যুবক ঘুরে বেড়ায়। তাঁরা এই ধরনের কাণ্ড ঘটাতে পারে। পুলিশের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন জানাচ্ছি।
অন্যদিকে এক স্থানীয় বাসিন্দা বলেন, সারাদিনে এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করেন। তবে এর আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি। এলাকায় পুলিশি টহল বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি।
এই ঘটনা প্রসঙ্গে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ জানায়, মহম্মদ মাইনুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২২ বছর। ধৃতের বাড়ি উত্তর গোয়ালপাড়া এলাকায়।
Uttar Dinajpur,West Bengal
North Dinajpur News: গাছে তার বেঁধে…! রাতের অন্ধকারে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের প্ল্যান, দুষ্কৃতী ধরা পড়লেও আতঙ্ক এলাকায়




Post Comment