ফলতা বিধানসভায় ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন! সোমবার রাজ্যের ২৯৩ আসনে ফল ঘোষণা

ফলতা বিধানসভায় ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন! সোমবার রাজ্যের ২৯৩ আসনে ফল ঘোষণা

গোটা ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ আগামী ২১ মে ফলতা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচন হবে৷ ফলে আগামী সোমবার রাজ্যের ২৯৩টি আসনের ফল ঘোষণা হবে৷ ফলতা বিধানসভার ফল ঘোষণা হবে আগামী ২৪ মে৷ এ দিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৯ এপ্রিল ফলতায় ভোগ্রহণের দিন যে অনিয়মের অভিযোগগুলি উঠেছিল, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই ওই বিধানসভার সমস্ত বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ২১ মে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে৷ ভোটগণনা এবং ফল ঘোষণা হবে ২৪ মে৷

Post Comment

You May Have Missed