বিধাননগর কলেজের বাইরে উত্তেজনা!
কলকাতা: স্ট্রংরুমের বাইরে ফের উত্তেজনা। বিধান নগর কলেজের স্ট্রংরুমের বাইরে ফের উত্তেজনা দেখা গেল। দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর গত দুদিন ধরে এই ছবি বারবার ধরা পড়েছে। বিধান নগর কলেজে তিনটি বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম করা হয়েছে। তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা বড় সংখ্য়ায় জড়ো হয়েছেন বিধান নগর কলেজের বাইরে। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। যা সামাল দিতে কিছুক্ষণ আগেই লাঠিচার্জ করেছে পুলিশ বাহিনী।
যা অভিযোগ উঠছে যে বিজেপির পক্ষ থেকে তারা ফুটপাথের ওপর দুটো টেন্ট করেছিলেন তাঁদের কর্মীদের বসার জন্য। কিন্তু তৃণমূল এসে তাঁদের টেন্টে নিজেদের পতাকা লাগিয়ে দেয়, আর সামনে নিজেদের আরও তিনটি টেন্ট তৈরি করে নেয়। পীযুশ কানোরিয়া রয়েছেন, বিধাননগরের বিজেপি প্রার্থী, সুজিত বোসের ছেলে রয়েছেন এলাকায়। কোথাও জয় বাংলা..তো কোথাও জয় শ্রী রাম স্লোগান দেওয়া হচ্ছে দু দলের কর্মী সমর্থকদের তরফে।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশকে ইমেল করে জানানো হয়েছিল দুটো ক্যাম্প আমরা বসাব। তৃণমূলের পক্ষ থেকে তাপস চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আমি সত্যি বলতে নিজেও জানি না যে কেন এমন পরিস্থিতি তৈরি হল। সি আর পি এফ লাঠিচার্জ করেছে। আমরা চাই না যে এই বাংলায় দু’দিন পরেই ভোট গণনা। এত বছর ভোট করেছি, এখানে এমন পরিস্থিতি কখনও হয়নি। ওঁদের বলছে তিনটে টেন্ট, আর তৃণমূলের কোনও টেন্ট থাকবে না, এমনটা হতে পারে না কি।’
রাজারহাট নিউটাউনের বিজেপি প্রার্থী পীযুশ কানোরিয়ার সঙ্গে তৃণমূল কর্মীদের রীতিমত হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। পুলিশের পক্ষ থেকে দু পক্ষকে সামাল দেওয়া কিছুটা কঠিন হয়ে পড়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে যে বিজেপির সমর্থকদের কাছে বন্দুক রয়েছে। পুলিশে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ নিচ্ছে না তারা, এমনই অভিযোগ তুলেছে তৃণমূলের সমর্থকরা।
উল্লেখ্য, শনিবার ভোরে পোস্টাল ব্য়ালট বক্স ঢোকানোকে কেন্দ্র করে ফের অশান্তি ছড়িয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। দেরিতে ব্য়ালট বক্স আনার পাশাপাশি তৃণমূল কর্মীরা আরও অভিযোগ করেন, যে ঘরে ব্য়ালট বক্সগুলি রাখা হয়েছে সেখানে কোনও CC ক্য়ামেরা নেই। এসব গ্যালারি গরম করার চেষ্টা বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। এদিকে, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের স্ট্রং রুমে বহিরাগত ঢোকার অভিযোগ তোলেন রাসবিহারীর কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়।



Post Comment