‘কুণাল ঘোষ যারপরনাই খুশি… জাহাঙ্গির আসলে দিদির নয়, ভাইপোর…’, কুণালকে তীব্র কটাক্ষ সজলের

‘কুণাল ঘোষ যারপরনাই খুশি… জাহাঙ্গির আসলে দিদির নয়, ভাইপোর…’, কুণালকে তীব্র কটাক্ষ সজলের

কলকাতা : আগামী ২১ মে ফলতায় ফের ভোট হতে চলেছে। এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ২৪ মে ফলতার ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এমনকী দক্ষিণ ২৪ পরগনা জেলার দায়িত্বে থাকা পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মাকেও একহাত নিয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ বলছেন, ‘কুণাল ঘোষের মুখের হাসিটা দেখা এটা বোঝা যাচ্ছে যে ২১ মে ফলতার নির্বাচন ঘোষণা হওয়ায় উনি যারপরনাই খুশি হয়েছেন। কারণ ওখানকার যে জাহাঙ্গির না আকবর কে আছে, সে আসলে দিদির নয়, ভাইপোর। আর ভাইপোর লোককে কুণাল ঘোষ মোটেও ভালোবাসেন না।’ 

দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯ এপ্রিল ভোট হয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রে, যা দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত। প্রসঙ্গত উল্লেখ্য, এই জেলাতেই পুলিশ অবজার্ভার হিসেবে নির্বাচন কমিশন নিয়োগ করেছিল উত্তরপ্রদেশ থেকে আনা আইপিএস অজয় পাল শর্মাকে। ভোটের বাজারে ইতিমধ্যেই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে উদ্দেশ্য করে তাঁর ‘সতর্কবাণী’ শুনে ফেলেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ। এমনকী ভোটের দিনও অ্যাকশন মোডেই ছিলেন ‘সিঙ্ঘম’ নামে খ্যাত এই পুলিশ আধিকারিক। ফলতায় ফের ভোট ঘোষণা হতেই আইপিএস অজয় পাল শর্মাকে ‘কুরুচিকর’ ভাষায় আক্রমণ করেছেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। অজয় পাল শর্মা প্রসঙ্গে কটাক্ষ করতে গিয়ে ‘মুজরো’ শব্দের ব্যবহার করেছেন তৃণমূলের মুখপাত্র। 

‘দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না’, ফলতার পুরো ভোট বাতিল, হুঙ্কার অভিষেকের 

এই প্রসঙ্গ টেনেই পাল্টা জবাবে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেছেন, ‘একজন আইপিএস অফিসারকে মুজরো মুজরো করছেন। আপনি ভাল সাংবাদিক হতে পারবেন, ভাল বিধায়ক, সাংসদ, মন্ত্রীও হতে পারবেন, তবে এ জীবনে আপনি আর আইপিএস হতে পারবেন না। মুজরো সিঙ্ঘম কী করল তার উত্তর চোর কুণালকে দিতে হবে… তার কোনও বাধ্যবাধকতা নেই। খুব ফাটছে… মুখে হাসি, মনে কী যন্ত্রণা। যখন এরপরে নির্বাচন হবে, তখন জাহাঙ্গিরও থাকবে না, আর পিসিমণিও থাকবে না।’ 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আরও এক নজিরবিহীন ঘটনা। বাতিল করা হল দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ফলতায়। কারচুপির অভিযোগে পুরো বিধানসভা কেন্দ্রে পুনির্নিবাচনের দাবি জানিয়েছিল বিজেপি। শুক্রবার নির্বাচন কমিশন জানাল, গোটা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল হচ্ছে, পুনরায় ফলতা কেন্দ্রে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা হবে ২৪ মে। শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ সোমবার একটি কেন্দ্র বাদ দিয়ে, ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হতে চলেছে। 

Post Comment

You May Have Missed