ভবানীপুর কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে বসেছিলেন মমতা, এবার তড়িঘড়ি গেলেন শুভেন্দুও! কী হল হঠাৎ ?
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: সাখাওয়াত মেমোরিয়াল স্ট্রংরুমে নিরাপত্তার বজ্রআঁটুনি, মমতার পর এবার সেখানে গেলেন ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারীও। এদিকে গতকাল ইভিএম-এ কারচুপির আশঙ্কায়, সাখাওয়াত মেমোরিয়াল স্ট্রংরুমে পৌঁছে যান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলের সামনে তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভও দেখায় বিজেপি। এবং তারপরে স্ট্রংরুমে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ সেখানে পৌঁছলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
আজকে কলকাতা পুলিশের সিপির তরফে, যে নির্দেশিকা এসেছে..
গতকালকে, ১০০ মিটারের ব্যবধানে কোনও জমায়েত, না হওয়ার ফরমান ছিল। এবং আজকে কলকাতা পুলিশের সিপির তরফে, যে নির্দেশিকা এসেছে, যে ২০০ মিটারে কোথাও কোনও জমায়েত করা যাবে না। বিএনএস-র ১৬৩ ধারা প্রয়োগ করা হয়েছে। সাখাওয়াত মেমোরিয়ালের সামনে এই মুহূর্তে প্রচুর পুলিশ ফোর্স রয়েছে। সেন্ট্রাল ফোর্স রয়েছে। নির্বাচন কমিশনের আধিকারিকেরাও রয়েছেন। এই স্ট্রং রুমকে আঁটোসাটো নিরাপত্তা বানানো হয়েছে। প্রতিটি জায়গাতে নির্দিষ্ট ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই হাইস্কুলের সামনের রাস্তা একদিকে থিয়েটার রোড ও অন্যদিকে এক্সসাইডকে কানেক্ট করছে। এই রাস্তা সর্ব সাধারণের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত গাড়ি এখানে ঢুকছে, সেই গাড়ির মালিক এই এলাকার বাসিন্দা হলে, তাঁদেরকেই একমাত্র ঢোকার অনুমতি রয়েছে।
ভবানীপুর কেন্দ্রের স্ট্রংরুমে নিরাপত্তার বজ্রআঁটুনি
সামনে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেখানে যদি পরবর্তী সময়ে কোনও প্রার্থী আসে, সেই প্রার্থীর সঙ্গে যে সমস্ত অনুগামীরা আসবেন, একটা নির্দিষ্ট দূরত্বে তাঁদেরকে থামিয়ে দেওয়া হবে। শুধুমাত্র প্রার্থী এবং তাঁদের নির্বাচনী এজেন্ট তাঁদেরকে ঢুকতে দেওয়া হবে। ভিতরে স্ট্রং রুম, সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স রয়েছে। সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভি-র মাধ্যমে অস্থায়ী রুম করে ভিড়ের উপর নজরদারি রাখা হচ্ছে। যে কোথাও কোনও জমায়েত হয়ে আছে কিনা, এবং ভিতরে অবৈধ কারও এখানে ঢোকার অনুমতি নেই। গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে, একাধিক ব্যবস্থাপনা এখানে নেওয়া হয়েছে। পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এক কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে।
কিছুক্ষণের মধ্য়েই আসার কথা শুভেন্দুর
গতকাল সন্ধে থেকে মধ্যরাত। প্রায় ৪ ঘণ্টা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলের সামনেও তৈরি হয় ধুন্ধুমারকাণ্ড। আর এদিন সেখানে এবার পৌঁছে গেলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।



Post Comment