ফলতায় বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ,

ফলতায় বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ,

গৌতম মণ্ডল ও সুকান্ত মুখোপাধ্য়ায়, দক্ষিণ ২৪ পরগনা: ফলতায় বিজেপি সমর্থকদের হুমকি, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। যদিও অভিযোগ মানতে রাজি নয় তৃণমূল। ২ দফার ভোট নির্বিঘ্নে শেষ হলেও, ভোট পরবর্তী অশান্তি কিন্তু ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতায়, বিজেপি সমর্থকদের হুমকি, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 

 

আরও পড়ুন, “কাউন্টিংয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরাই থাকবেন” ? হাইকোর্টে মামলা খারিজ, রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল

ফলতা বাসিন্দা বলেন, এবারে আমাদের পাঁচজনকে ভোটও দিতে দেয়নি। একে মেরেছে। কেন বিনাদোষে একে মারবে। একে ভোট দিতে দেয়নি। দক্ষিণ ২৪ পরগনার ফলতা-সহ একাংশের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব রয়েছেন উত্তরপ্রদেশের IPS অফিসার অজয় পাল শর্মা। দায়িত্ব পেয়েই তাঁকে দেখা যায় কার্যত রিলের ‘সিঙ্ঘম’-এর ভূমিকায়। পাল্টা ফলতার তৃণমূল প্রার্থীও হুঙ্কার দেন, সামনে ‘সিঙ্ঘম’ থাকলে, তিনিও ‘পুষ্পা’। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মা বলেন, আশপাশের যত লোকজন আছেন ভাল করে বুঝে নিন। যদি কেউ বদমায়েশি করে, তার ট্রিটমেন্ট আলাদা কায়দায় হবে। 

ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী  জাহাঙ্গির খান বলেন, উনি যদি নিজেকে সিঙ্ঘম মনে করে সিনেমার আর্টিস্টে আমরাও পুষ্পা। ঝুঁকেগা নেহি। ভোট মিটতে না মিটতে সেই ফলতার বাসিন্দাদের একাংশ অভিযোগ তুললেন, বিজেপি সমর্থক হওয়ায়, তাঁদের হুমকি দেওয়ার পাশাপাশি মারধরও করছে তৃণমূল। ফলতা বিজেপি প্রার্থী  দেবাংশু পন্ডা বলেন, সাধারণ মানুষের উপর অত্য়াচার করা হচ্ছে। তারা কেন বিজেপিকে ভোট দিয়েছে, সেই কারণের জন্য তাদের আজকে মারধর করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে অত্য়াচার করা হচ্ছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বাড়ির মহিলারা অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। ছেড়ে কথা কিন্তু বলা হবে না।  শুধরে যাও। একদম চলবে না।

প্রতিবাদে শুক্রবার সকাল থেকে হাসিমনগর মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা।ফলতা বাসিন্দা বলেন, যে তিনজন স্য়র মেরেছে, তাদের গ্রেফতার করুন।  এখানে ভোট হয়নি। আমাদের ভোট দিতে দেয়নি। আজকে স্য়র এটা কেন হয়েছে? গড়িয়ার পঞ্চসায়রে বুধবার রাতে, বিজেপির পোলিং এজেন্টের অফিসে হামলা ও তাঁর গাড়িতে ভাঙচুরের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 

Post Comment

You May Have Missed