সকাল থেকে শুরু পুনর্নির্বাচন, ফের ভোটের লাইনে দুই বিধানসভার ১৫টি বুথের ভোটার

সকাল থেকে শুরু পুনর্নির্বাচন, ফের ভোটের লাইনে দুই বিধানসভার ১৫টি বুথের ভোটার

Last Updated:

West Bengal Assembly Elections 2026 Re-poll: শনিবার ফের ভোটের লাইনে দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের ১৫টি বুথের ভোটাররা।

পুনর্নির্বাচন
পুনর্নির্বাচন

শনিবার ফের ভোটের লাইনে দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের ১৫টি বুথের ভোটাররা। শুক্রবারই স্ক্রুটিনির পর পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো রাজনৈতিক দল ও এলাকার ভোটারদেরও অবগত করা হয়। শনিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এই বুথগুলিতে। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা পর্যন্ত।

মগরাহাট পশ্চিম বিধানসভায় দ্বিতীয়বার ভোট দেওয়ার জন্য সকাল থেকেই লম্বা লাইন দেখা যায়। ডায়মন্ড হারবার কেন্দ্রেও একই ছবি। প্রথম ও দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন যেমন উৎসাহ লক্ষ্য় করা গিয়েছিল ভোটারদের মধ্যে, পুনর্নির্বাচনের ক্ষেত্রেও একই চিত্র। কেন্দ্রীয় বাহিনির কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই চলছে ১৫টি বুথে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া।

বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ ছিল পশ্চিমবঙ্গের ১৪২টি বিধানসভা কেন্দ্রে। ওই দিন ভোটগ্রহণ হয় ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রেও। এই জায়গাগুলি থেকে বেশ কিছু অভিযোগ আসে। সেই কারণেই এই দুই বিধানসভা কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় পুনর্নির্বাচন করানোর আবেদন জানানো হয় সংশ্লিষ্ট কয়েক জন প্রার্থীর তরফে।

পুনর্নির্বাচনের প্রয়োজন রয়েছে কি না, তা স্ক্রুটিনি করে দেখে সিদ্ধান্ত নেয় কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্ক্রুটিনি পর্যবেক্ষণের দায়িত্ব দেন কমিশন-নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। পুনর্নির্বাচন সংক্রান্ত স্ক্রুটিনির বিষয় খতিয়ে দেখে সুব্রত রিপোর্ট দেন কমিশনকে। তার পরেই পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

Post Comment

You May Have Missed