Assembly Election repolling: শনিবারই রাজ্যের ১৫ বুথে পুনর্নির্বাচন! বিস্তারিত জানিয়ে দিল নির্বাচন কমিশন

Assembly Election repolling: শনিবারই রাজ্যের ১৫ বুথে পুনর্নির্বাচন! বিস্তারিত জানিয়ে দিল নির্বাচন কমিশন

Last Updated:

Assembly Election repolling: শনিবারই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা ভোটের পুনর্নির্বাচন। জানা গিয়েছে মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সব বুথই ডায়মন্ড হারবার আর মগরাহাট পশ্চিমের বলে সূত্রের খবর।

কোন কোন বুথে পুনর্নির্বাচন হতে পারে
কোন কোন বুথে পুনর্নির্বাচন হতে পারে

কলকাতা: কাল, অর্থাৎ শনিবারই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা ভোটের পুনর্নির্বাচন। জানা গিয়েছে মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সবকটি বুথই ডায়মন্ড হারবার আর মগরাহাট পশ্চিমের। যদিও ফলতার ১৪৪ নম্বর বুথেও পুনর্নির্বাচন হতে পারে। তবে এখনও এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত ১৫টি বুথে পুনর্নির্বাচন হচ্ছেই বলে জানা গিয়েছে।

পুনর্নির্বাচনের জন্য জমা পড়া বিভিন্ন অভিযোগের মধ্যে রয়েছে ভয় দেখানো, টেপ লাগানো নিয়ে অভিযোগ। কমিশন সূত্রে জানা গিয়েছে যেই সব বুথে টেপ লাগানো হয়েছে সেখানে কিছু কিছু জায়গায় ওয়েব কাস্টিং এর ফুটেজ পাওয়ায় যায়নি। তবে কালই হচ্ছে ১৫টি বুথে পুনর্নির্বাচন।

পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে ২০২১ সালের তুলনায় প্রায় ৩৪ লক্ষ বেশি ভোটার ইভিএমে ভোট দিয়েছেন। এতে রাজনৈতিক মহল ও বিশেষজ্ঞদের মধ্যে বড় প্রশ্ন উঠে এসেছে—এই অতিরিক্ত ৩৪ লক্ষ ভোট গেল কার ঝুলিতে?

২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেখানে মোট প্রায় ৫.৯৮ কোটি মানুষ ভোট দিয়েছিলেন, এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬.৩১ কোটিতে। বিশেষ নিবিড় সংশোধনে (SIR) লক্ষ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার পরেও বেড়েছে ভোটদানের পরিমাণ। ফলে প্রায় ৯৩ শতাংশ রেকর্ড ভোটদানের পেছনে শুধু ‘ভুয়ো ভোটার’ বাদ পড়াই নয়, বরং প্রকৃত ভোটারের সংখ্যাও বেড়েছে প্রায় ৩৪ লক্ষ।

এই সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২১ সালে তৃণমূল কংগ্রেস (TMC) বিজেপির তুলনায় প্রায় ৬০ লক্ষ বেশি ভোট পেয়েছিল। ফলে এবারের এই অতিরিক্ত ৩৪ লক্ষ ভোট পুরো নির্বাচনের ফল ঘুরিয়ে দিতে পারে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Assembly Election repolling: শনিবারই রাজ্যের ১৫ বুথে পুনর্নির্বাচন! বিস্তারিত জানিয়ে দিল নির্বাচন কমিশন

Previous post

বেনিয়মের ছবি সামনে আসতেই কড়া সিদ্ধান্ত কমিশনের! আগামীকাল ১৫টি বুথে ফের ভোট! কোন কোন জায়গায়?

Next post

৫ টাকা দাম বাড়তে পারে পেট্রোলের ! ৫০ টাকা বাড়বে রান্নার গ্যাসের দাম, শীঘ্রই বড় ঘোষণা

Post Comment

You May Have Missed