৫ টাকা দাম বাড়তে পারে পেট্রোলের ! ৫০ টাকা বাড়বে রান্নার গ্যাসের দাম, শীঘ্রই বড় ঘোষণা

৫ টাকা দাম বাড়তে পারে পেট্রোলের ! ৫০ টাকা বাড়বে রান্নার গ্যাসের দাম, শীঘ্রই বড় ঘোষণা

LPG Price Hike :  সকালে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির (Gas Cylinder Price Hike) কথা ঘোষণা করেছে তেল বিপণন কোম্পানিগুলি। এবার গৃহস্থের রান্নার গ্যাসের দাম (LPG Domestic Price) ও বাড়াতে পারে সরকার। পাশাপাশি দাম বাড়বে পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price Hike)। শীঘ্রই এই বিষয়ে বড় ঘোষণা আসতে পারে। অন্তত তেমনই রিপোর্ট প্রকাশ করেছে ‘ইন্ডিয়া টুডে’।

লিটার প্রতি কত দাম বাড়বে পেট্রোল-ডিজেলের
সংবাদ মাধ্যমের খবর সত্যি হলে শীঘ্রই লিটার পর্তি ৪-৫ টাকা বাড়বে খুচরো পেট্রোল-ডিজেলের দাম। পরিসংখ্য়ান বলছে, এই দাম বৃদ্ধি হলে প্রায় চার বছরে এই প্রথম খুচরো পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করবে সরকার। ২০২২ সাল থেকে এই প্রথম কোনও রিটেল প্রাইসে বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। এখানেই শেষ নয়, ডমেস্টিক এলপিজি বা ঘরোয়া রান্নার গ্য়াসের দাম ৪০-৫০ টাকা বাড়তে পারে।

কবের মধ্যে এই দাম বৃদ্ধির ঘোষণা
সূত্রে খবর, আগামী ৫-৭ দিনের মধ্য়ে জ্বালানির এই দাম বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে সরকার। যদিও রিপোর্ট বলছে, এই নিয়ে এখনও আলোচনা চলছে। কোনও সরকারের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

কী কারণে এই দাম বৃদ্ধির আলোচনা
সরকারি সূত্র জানাচ্ছে, পশ্চিম এশিয়ায় উত্তেজনার ফলে আটকে গিয়েছে হরমূজ প্রণালী। যার ফলে জ্বালানি নিয়ে আসতে পারছে না তেলের জাহাজগুলি। যার জেরে দাম বেড়েই চলেছে অপরিশোধিত তেলের। ব্য়ারেল প্রতি এখন প্রায়ই ১১৫ ডলার হয়ে যাচ্ছে এই তেলের দাম। এর ফলে দেশের তেল বিপণন কোম্পানিগুলির ওপর চাপ তৈরি হয়েছে।

খুচরো দাম একই জায়গায় থাকায় লোকসানের মুখ দেখছে এই কোম্পানিগুলি। পাশাপাশি বেশি দাম দিয়ে তেল কেনার জন্য সরকারের রাজস্বের বোঝা বেড়েই চলেছে। এই দিকটাও দেখছে কেন্দ্রীয় সরকার। তবে সাধারণ মানুষের ওপর যাতে বেশি মূল্যবৃদ্ধির বোঝা না চাপে, সেই কারণে কিছুদিন হাতে সময় নেওয়া হচ্ছে।     


 আরও পড়ুন : এবার চেক বাউন্স হলেই জেল ? ২ বছরের হাজতবাস ছাড়াও দ্বিগুণ জরিমানা ! কী বলছে আইন

আরও পড়ুন : ১০০০ থেকে ৭৫০০ টাকা হবে ন্যূনতম পেনশন ? শীঘ্রই পাবেন সুখবর !

Previous post

Assembly Election repolling: শনিবারই রাজ্যের ১৫ বুথে পুনর্নির্বাচন! বিস্তারিত জানিয়ে দিল নির্বাচন কমিশন

Next post

UPI-এর ১০ বছর পূর্তি ! রিয়েল টাইম পেমেন্টে বিস্ময় সৃষ্টিকারী, ভারতের ডিজিটাল অর্থনীতিতে দারুণ গতি দিয়েছে

Post Comment

You May Have Missed