WB Assembly Elections 2026: তৃণমূল ২০০-র বেশি আসন পাবে, নতুন দাবি বায়রন বিশ্বাসের

WB Assembly Elections 2026: তৃণমূল ২০০-র বেশি আসন পাবে, নতুন দাবি বায়রন বিশ্বাসের

Last Updated:

WB Assembly Elections 2026: বিতর্কে তৃণমূল প্রার্থি বায়রন! তিনি ক্যামেরার সামনে আচমকাই বলে বসেন, “আমি হারছি, জঙ্গিপুরে জাকির সাহেব হারছেন, সামশেরগঞ্জে নূর আলম হারছেন, ফরাক্কাও হারছে, রাজ্যের কথা বলতে পারব না।”

+

বায়রন বিশ্বাস 

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: ফের বিতর্কে বায়রন বিশ্বাস। রাত পোহাতেই নিজের বক্তব্য থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন সাগরদিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস। জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রংরুমে সিসিটিভি ক্যামেরা ঠিকমতো কাজ করছে না, এমনই অভিযোগ পেয়ে শুক্রবার গভীর রাতে সেখানে সদলবলে  পৌঁছে যান সাগরদিঘির বিদায়ী বিধায়ক তথা এ’বছরের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রের শাসকদলের প্রার্থী বায়রন।

সেখানে বায়রনের সঙ্গে স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের ‘মৃদু’ বচসা হয়। এরপরই বিস্ফোরক বাইরণ সংবাদ মাধ্যমের সামনে বলে ফেলেন সাগরদিঘী কেন্দ্রে তিনি পরাজিত হচ্ছেন। এর পাশাপাশি জঙ্গিপুর , সামশেরগঞ্জ  এবং ফরাক্কা আসনেও তৃণমূল প্রার্থীরা পরাজিত হবেন।

বায়রনের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বিজেপি নেতা অমিত মালব্য, বায়রন বিশ্বাসের সেই ভিডিও নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে লেখেন,  তৃণমূল বিধায়ক স্বীকার করে নিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী বিধানসভা নির্বাচনে খুব ভাল কাজ করেছে, তার ফলে রাজ্যে তৃণমূলের জেতার সম্ভাবনা প্রায় নেই। তিনি জানেন না, তাঁর দল রাজ্যে কেমন ফলাফল করবে।

বায়রন বলেন,” রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার ফের একবার ক্ষমতায় আসছে এবং তৃণমূল দল রাজ্যে ২০০-র বেশি আসন থেকে জয়ী হবে। আমি ভয় পেয়ে নয় ,অন্যায়ের বিরুদ্ধে লড়ছি এবং ভবিষ্যতেও  লড়ে যাব। আমি কখনও অন্যায় সইব না।”

ওই ভিডিওতেই বায়রন স্বীকার করে নেন, শুক্রবার রাতে তিনি ‘হাইপার’ হয়ে কিছু কথা বলে ফেলেছিলেন।  তিনি বলেন ,”২০২৬- এর বিধানসভা নির্বাচনে আমরা ২০০-র  বেশি আসন পাব। আমার এই কথা আপনারা লিখে নিন। আগামী ৪ তারিখ নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর তা মিলিয়ে নেবেন।  অমিত মালব্যের বিরুদ্ধে কোর্টে মামলা রুজু করতে চলেছেন। বিজেপিকে বলতে চাই তারা ভয় পেয়েছে ,তাই ওরা এআই এবং ইভিএম-এর সাহায্য নিচ্ছে।”

প্রসঙ্গত গত বৃহস্পতিবার নির্বাচনের দিন বায়রন বিশ্বাসের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীদের ধুলিয়ানের একটি বুথে ‘গন্ডগোলের’ পর বায়রন বিশ্বাস ভোট না দিয়ে সেখান থেকে বার হয়ে চলে আসেন। বায়রন অভিযোগ করেন তাঁকে ‘হেনস্থার’ জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পাঁচবার তল্লাশি করেছে। এর প্রতিবাদে তিনি ভোট দেননি। ভোট গ্রহণ কেন্দ্র থেকে বার হয়ে বায়রন বিশ্বাস দাবি করে বসেন, সামশেরগঞ্জে কেন্দ্রে তৃণমূল দলের প্রার্থী নুর আলম হেরে যাবেন।

Previous post

Kalbaishakhi Storm Damage: কালবৈশাখীর ঝাপটায় সব শেষ! প্রকৃতির তাণ্ডবে লণ্ডভণ্ড গোয়ালপোখর, ছবিতে দেখুন গৃহহীন কয়েকশ মানুষের করুণ পরিস্থিতি

Next post

প্রচার করতে গিয়ে অসুস্থ, তারপরেও কেন টানা রোদে ঘুরে সভা, রোড-শো করতে হচ্ছে দেবকে?

Post Comment

You May Have Missed