ভোটের পরেও রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ! কী জানালেন সিআরপিএফ- এর ডিজি?

ভোটের পরেও রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ! কী জানালেন সিআরপিএফ- এর ডিজি?

কলকাতা : ভোটের পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। CRPF-এর ডিজি জিপি সিং জানিয়েছেন, ভোটের পরেও রাজ্যে মোতায়েন থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF)। এর মধ্যে থাকছে ২০০ কোম্পানি সিআরপিএফ, ১৫০ কোম্পানি বিএসএফ, ৫০ কোম্পানি সিআইএসএফ, ৫০ কোম্পানি আইটিবিপি এবং ৫০ কোম্পানি সশস্ত্র সীমা বল। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। দু’দফাতেই কেন্দ্রীয় বাহিনী ছিল সাংঘাতিক তৎপর। নিরাপদে সুষ্ঠু ভোট করানোই লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের। আর তাই ভোটের অনেক আগে থেকেই রাজ্যে এসে গিয়েছিল প্রচুর কেন্দ্রীয় বাহিনী। ভোটের আবহে রাজ্যে মোতায়েন ছিল আড়াই লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী। 

ভোটের দিন বুথের ২০০ মিটারের মধ্যে বোমা ! তদন্তে এনআইএ 

প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও অবাধ ও সুষ্ঠু ভোট করাতে দিনভর তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর কাজ তদারকি করতে সরেজমিনে হাজির ছিলেন DG-রা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় কাজের তদারতি করে দেখেন DG, CRPF জি পি সিং। উত্তরপ্রদেশ থেকে আসা IPS ও স্পেশাল পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মার সঙ্গে বৈঠকও করেন DG, CRPF জি পি সিং। উত্তর ২৪ পরগনায় গিয়ে পরিস্থিতি দেখতে নোয়াপাড়ায় পৌঁছে যান DG, BSF প্রবীণ কুমার। সেখানে গিয়ে তিনি কেন্দ্রীয় বাহিনীর বন্দোবস্ত খতিয়ে দেখেন। 

EVM-এ লাগানো টেপ ! একই অভিযোগ ২ জায়গায়, রিপোর্ট তলব কমিশনের 

ভোটিংয়ে প্রথম দফাকেও টেক্কা দিল দ্বিতীয় দফা। দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%, ভোটের হার আরও বাড়ার সম্ভাবনা। ২০২১-এর তুলনায় প্রথম দফায় ১৭ লক্ষ কম ভোটার, ভোট বেড়েছিল সাড়ে ২১ লক্ষ। ২০২১-এর তুলনায় দ্বিতীয় দফায় ৩৪ লক্ষ কম ভোটার। ২০২১-এর তুলনায় এখনও পর্যন্ত দেড় লক্ষ বেশি ভোটিং। ২০৩১-এর তুলনায় ২ দফায় এখনও পর্যন্ত ২৩ লক্ষ বেশি ভোটিং। 

বিকেল ৫টা পর্যন্ত কোথায় কত ভোট 

পূর্ব বর্ধমান: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯২%
হুগলি, নদিয়া: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%
উত্তর ২৪ পরগনা: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%
দক্ষিণ ২৪ পরগনা: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%
হাওড়া: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%
কলকাতা দক্ষিণ: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৬%
কলকাতা উত্তর: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৮%
বালিগঞ্জ: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৬%
ভবানীপুর: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৬%
কলকাতা বন্দর: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৭%
রাসবিহারী: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৫%
এন্টালি: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৯%
বেলেঘাটা: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৯%
মানিকতলা: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৯%
গোঘাট: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯২%
মেমারি: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯৩%



Previous post

Lansdowne Hall: ১৩৪ বছর পুরনো হেরিটেজ ভবনের বেহাল দশা! গাছ ও শ্যাওলায় ঢাকছে বাইরের অংশ, ঐতিহ্যবাহী ল্যান্সডাউন হলে অবহেলার ছাপ স্পষ্ট

Next post

চমকে দেওয়ার মতো এই সমীক্ষার ফল! সবার থেকে আলাদা! কী বলছে ‘পিপলস পালস-এর Exit Poll’?

Post Comment

You May Have Missed