West Bengal Assembly Elections 2026: কলকাতায় কত আসন পাচ্ছে তৃণমূল? ভোট দিয়ে বেরিয়ে ভবিষ্যৎবাণী ৬ বারের সাংসদের, বললেন..

West Bengal Assembly Elections 2026: কলকাতায় কত আসন পাচ্ছে তৃণমূল? ভোট দিয়ে বেরিয়ে ভবিষ্যৎবাণী ৬ বারের সাংসদের, বললেন..

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ মন্তব্য করতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক, তাঁদের সমর্থনের শিকড় অনেক গভীরে৷ আমরা জিতবই৷ গুজরাত থেকে বাংলায় এসে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা প্রত্যেকটা মানুষ বিরোধিতা করবে৷’’

কলকাতা ভোট
কলকাতা ভোট

কলকাতা: এর আগের ইলেকশনে কলকাতার ১১টা আসনের মধ্যে ১১টাই পেয়েছিল তৃণমূল৷ এবার কী হবে? ভোট দিয়ে বেরিয়ে এ নিয়ে নিজের মতামত জানালেন তৃণমূলের ৬ বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তবে এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া এবং কেন্দ্রীয় এজেন্সি এনে ভোট করানো নিয়ে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন তৃণমূল নেতা৷

এবার কলকাতায় কেমন ফলাফল হবে তৃণমূলের৷ সংবাদ সংস্থা এএনাই-য়ের তরফে সাংসদকে প্রশ্ন করা হলে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এবারও কলকাতার ১১টা আসনের মধ্যে ১১টাই পাবে তৃণমূল৷’’

কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা প্রসঙ্গে নেতা মন্তব্য, ‘‘আমরাও চাই ভোট প্রক্রিয়া শান্তিতে সম্পন্ন হোক৷ যে ভাবে লাখ লাখ মানুষের নাম বাদ গিয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই৷ আমি কলকাতা থেকে ৬ বার সাংসদ হয়েছি. কিন্তু, নির্বাচন কমিশনের এমন ভূমিকা দেখিনি, যেখানে কমিশন বিজেপির ‘বি’ টিম হিসাবে কাজ করছে৷’

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal Assembly Elections 2026: কলকাতায় কত আসন পাচ্ছে তৃণমূল? ভোট দিয়ে বেরিয়ে ভবিষ্যৎবাণী ৬ বারের সাংসদের, বললেন..

Post Comment

You May Have Missed