Bengal Election 2026 : ‘আক্রান্ত আপ্ত সহায়ক’, খানাকুলে থানার বাইরে বসে পড়লেন প্রার্থী; ‘নির্বাচনের নামে প্রহসন হচ্ছে’
খানাকুল : হিংসা থামছে কোথায় ? শেষ দফার ভোটে একের পর এক অশান্তির খবর আসছে বিভিন্ন জেলা থেকে। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয়বাহিনী পদক্ষেপ নিলেও, ভোট-বঙ্গে অশান্তির ছবি সম্পূর্ণ রূপে এড়ানো যাচ্ছে না, অন্তত এমনই বলছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। এবার খানাকুল।
কী হল সেখানে ?
বাম সমর্থিত আইএসএফ প্রার্থী সাদ্দাম হুসেন অভিযোগ তুলেছেন, খানাকুলের বেশ কয়েকটি বুথে তাঁর এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এজেন্ট বসাতে গিয়ে একটি জায়গায় তাঁর আপ্ত সহায়ক আক্রান্ত হন। এই ঘটনার পর নজিরবিহীনভাবে থানার বাইরে মাটিতে বসে পড়েন তিনি।
হঠাৎ করে থানার বাইরে মাটিতে বসে পড়লেন কেন ? এই প্রশ্নের উত্তরে সাদ্দাম হুসেন বলেন, “আজ নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। একজন প্রার্থীকে থানার সামনে বসে থাকতে হচ্ছে। তার মানে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন একজন প্রার্থী…বুঝতেই পারছেন ! আমার আপ্ত সহায়ককে মারধর করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে আরামবাগে রেফার করা হয়েছে।”
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Post Comment