ভোটের স্লিপ না থাকলেও চিন্তা নেই, কীভাবে ভোট দিতে পারবেন আপনি?

ভোটের স্লিপ না থাকলেও চিন্তা নেই, কীভাবে ভোট দিতে পারবেন আপনি?

কলকাতা: প্রথম দফায় প্রায় ঝামেলা বিহীন ভোট (West Bengal Assembly Election 2026) হয়েছিল পশ্চিমবঙ্গে। আর আজ দ্বিতীয় দফায় (West Bengal Assembly Election 2026) শুরু থেকেই বেশ কিছু জায়গায় ঝামেলার খবর আসনে আসতে শুরু করেছে। কিন্তু নির্বাচনের (West Bengal Assembly Election 2026) মধ্যেও এমন অনেক ভোটার রয়েছেন যাঁরা হয়তো এখনও ভোটার স্লিপ পাননি। তাহলে কী হবে তাঁদের? তাঁরা কি এবারএ ভোট দিতে পারবেন না? বা যে সব ভোটারের নাম গতকাল উঠেছে লিস্টে, তাঁরাই বা কী করবেন?

আরও পড়ুন: ক্যানিং পূর্বে ISF এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ, আরবুল বললেন, “সওকতেরও এমন করাব আমি…”

ভোটের স্লিপ না এলে কী করণীয়, সেটা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission Of India)। নির্বাচন কমিশন (Election Commission Of India) বলছে একটা এসএমএস করলেই কেল্লা ফতে। আপনার ফোনের এসএমএস অ্যাপটা খুলুন। তারপর মেসেজ বক্সে লিখুন ECI তারপর একটা স্পেস দিয়ে লিখুন নিজের ভোটার আইডি কার্ডের নম্বর। অনেকটা [ ECI <space> EPIC Number ] – এমন ভাবে। তারপর সেই মেসেজ পাঠিয়ে দিন 1950 নম্বরে।

 

 

নির্বাচন কমিশন (Election Commission Of India) বলছে, এই মেসেজ পাঠিয়ে দেওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে সমস্ত ডিটেলস চলে আসবে আপনার মোবাইল নম্বরে। আর সেই ডিটেলসই আপনি ব্যবহার করতে পারবেন আপনার নিজের ভোটের স্লিপ হিসাবে। একেবারে সহজ এই পদ্ধতি ব্যবহার করেই আপনি দিয়ে ফেলতে পারবেন এবারে আপনার ভোট।

আরও পড়ুন: নির্বাচন ও গণনার দিন কোন রাস্তায় গাড়ি চলবে আর কোন রাস্তায় চলবে না, নির্দেশিকা দিয়ে জানাল কলকাতা পুলিশ!

এরপর ওই মেসেজে আসা স্লিপ নিয়ে আপনি চলে যান ভোট (West Bengal Assembly Election 2026) দিতে। যদি ভোটার কার্ড সঙ্গে নাও থাকে আরও ১১টি ডকুমেন্টের যে কোনও একটা থাকলেই আপনি নিজের ভোট দিতে পারবেন। ভোটার কার্ড ছাড়াও পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, চাকরিজীবীদের সরকারি যে কোনও পরিচয় পত্র, ব্যাঙ্কের সচিত্র পাসবুক, প্যান কার্ড, শ্রম মন্ত্রকের অধীনস্থ স্মার্ট কার্ড, MGNREGA জব কার্ড, স্বাস্থ্য বিমার স্মার্ট কার্ড, পেনশনের ডকুমেন্ট, কোনও সরকারি পরিচয় পত্র ও আধার কার্ডের মধ্যে যে কোনও একটা থাকলেই আপনি ভোট (West Bengal Assembly Election 2026) দিতে পারবেন।

Post Comment

You May Have Missed