Siliguri News: ভোট মিটতে না মিটতেই চাঞ্চল্যকর ঘটনা! মাটিগাড়ায় পুলিশি অভিযানে উদ্ধার লক্ষ লক্ষ টাকার ব্রাউন সুগার, গ্রেফতার ২

Siliguri News: ভোট মিটতে না মিটতেই চাঞ্চল্যকর ঘটনা! মাটিগাড়ায় পুলিশি অভিযানে উদ্ধার লক্ষ লক্ষ টাকার ব্রাউন সুগার, গ্রেফতার ২

Last Updated:

Siliguri News: ভোটের পরেই শিলিগুড়ির মাটিগাড়ায় বড়সড় মাদক চক্রের পর্দাফাঁস। সাদা পোশাকের পুলিশের অভিযানে প্রায় ৪০১ গ্রাম ব্রাউন সুগার ও নগদ টাকা-সহ ধরা পড়ল দুই পাচারকারী।

মাদক কারবারে ধৃতরা
মাদক কারবারে ধৃতরা

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: মাটিগাড়ায় মাদক কারবারের বিরুদ্ধে কড়া বার্তা দিল পুলিশ। বড়সড় হাতবদলের ছক ভেস্তে দিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে পরিবহন নগর এলাকায় টহলদারি চালায় পুলিশ। দীর্ঘক্ষণ নজরদারির পর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এক মহিলা ও এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাদের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৪০১ গ্রাম ব্রাউন সুগার, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ ১০ হাজার টাকা, যা মাদক লেনদেনের অংশ বলেই মনে করছে তদন্তকারীরা।

অভিযানের পরই ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। এছাড়াও এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই মাটিগাড়া এলাকায় এমন ঘটনার গতিবিধি বৃদ্ধি পেয়েছে যে কারণে পুলিশ তদন্ত আরও জোরদার করেছে। যে কারণে পুলিশ দুজনকে হেফাজতে নিয়ে তদন্তের গতি আনার চেষ্টা চালাচ্ছে। এখন দেখার বিষয় এই চক্রে আরও কারা জড়িত রয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Siliguri News: ভোট মিটতে না মিটতেই চাঞ্চল্যকর ঘটনা! মাটিগাড়ায় পুলিশি অভিযানে উদ্ধার লক্ষ লক্ষ টাকার ব্রাউন সুগার, গ্রেফতার ২

Previous post

Bengal Election 2026 Phase 2: ভোটের আগে জয়নগরে ‘যুদ্ধকালীন’ নিরাপত্তা! সাঁজোয়া গাড়িতে টহল, নজরে স্পর্শকাতর বুথগুলি

Next post

Murshidabad News:লালগোলায় তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের

Post Comment

You May Have Missed