WB Assembly Election 2026: রক্ত ঝরল পিংলায়! ‘আমাদের লোককে বেছে বেছে মারছে,’ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব তৃণমূলপ্রার্থী মানস ভুঁইয়া
Last Updated:
WB Assembly Election 2026: প্রথম দফা ভোটের দিন রক্ত ঝরল পিংলা বিধানসভায়। এদিকে ভোট দিতে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে বেধড়ক মারধরের শিকার হলেন এক তৃণমূল কর্মী। তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সামনে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন ।তিনি এবং নিজের উপর হওয়া অত্যাচারের কথা জানান।
পশ্চিম মেদিনীপুর: বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বে আবারও অশান্তির ছবি উঠে এল পশ্চিম মেদিনীপুরের সবং থেকে। অভিযোগ, ভোট দিতে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে বেধড়ক মারধরের শিকার হলেন এক তৃণমূল কর্মী।
আহত কর্মীর নাম অনন্ত প্রামাণিক। জানা গিয়েছে, সবং বিধানসভার ৮ নম্বর অঞ্চলের সাউতপাড়া এলাকার ১৪৫ নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে আটকায় এবং অভিযোগ অনুযায়ী, কোনও প্ররোচনা ছাড়াই মারধর শুরু করে।
মারধরের ফলে তার পিঠে গুরুতর চোট লাগে বলে জানা গেছে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অনন্ত প্রামাণিককে দ্রুত সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন। এদিকে, তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সামনে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি এবং নিজের উপর হওয়া অত্যাচারের কথা জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা কেন্দ্রের মোহনগছ প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে এলাকার ১৬২ নম্বর বুথে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়িমন নেশা নামে এক বৃদ্ধা তাঁর ভাইপোকে নিয়ে ভোট দিতে ওই বুথে যান। অভিযোগ, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর কিছু জওয়ান তাঁদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দেন। এতে প্রতিবাদ জানিয়ে ওই বৃদ্ধা বলেন, ভোট তাঁর গণতান্ত্রিক অধিকার এবং তিনি নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দেবেন।
অভিযোগ, এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই বৃদ্ধা ও তাঁর ভাইপোকে মারধর করেন বলে দাবি করা হয়েছে। ঘটনায় বৃদ্ধার মাথায় আঘাত লাগে এবং তাঁর ভাইপোর হাতেও লাঠির আঘাত লাগে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Kolkata,West Bengal




Post Comment