Mitali Bag Attacked: গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর! দেখুন ভিডিও

Mitali Bag Attacked: গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর! দেখুন ভিডিও

হুগলির গোঘাটে আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ৷ এ দিন দুপুরে গোঘাটে সাংসদের গাড়ি ভাঙচুর করা হয়৷ ইট, লাঠি নিয়ে সাংসদের গাড়ির উপরে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়৷ ভেঙে যায় সাংসদের গাড়ির কাচ৷ সাংসদের দাবি, কাচের আঘাতে আহত হন তিনি৷ আহত সাংসদকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়৷ তৃণমূল সাংসদের অভিযোগ, বিজেপি এই হামলা চালিয়েছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷ 

Post Comment

You May Have Missed