ভাঙড়ে বোমা উদ্ধারের তদন্তে এবার NIA! উত্তর কাশীপুর নিয়ে কলকাতা পুলিশের মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ
Last Updated:
ভোটের মধ্যেই আবারও এনআইএ-কে দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কলকাতা পুলিশের একটি মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র হাতে।
ভোটের মধ্যেই আবারও এনআইএ-কে দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কলকাতা পুলিশের একটি মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র হাতে।
দক্ষিণ ২৪ পরগনার উত্তর কাশিপুর এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার হয়েছে। প্রায় ৭৯টি অপরিশোধিত বোমা-সহ মারাত্মক উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলি একটি পরিত্যক্ত বাড়ি ও কবরস্থানের সংলগ্ন এলাকায় লুকিয়ে রাখা ছিল বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিস্ফোরক তৈরির পাশাপাশি জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগ রয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মামলাটি এনআইএ-র হাতে তুলে দিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে এক বড়সড় সাফল্য পায় উত্তর কাশিপুর থানার পুলিশ। মাঝেরহাটের (পয়লেপাড়া) একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম। শেষ দফার বিধানসভা ভোটের আগে পুলিশের এই তৎপরতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মাঝেরহাটের একটি কবরস্থানের পাশের পরিত্যক্ত বাড়িতে নজরদারি চালাচ্ছিলেন তদন্তকারীরা। সন্দেহভাজন গতিবিধি টের পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৭৯টি তাজা দেশি বোমা (ক্রুড বম্ব), প্রায় ৩.৩৭ কেজি গান পাউডার।, প্রায় ১.৬১ কেজি সালফার, প্রচুর পরিমাণ সুতলি দড়ি এবং ১০ প্যাকেট রোল ক্যাপ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Apr 27, 2026 10:32 PM IST




Post Comment