Cyclone Alert: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর রেশ কাটেনি, আন্দামান সাগরে নতুন নিম্নচাপ! বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?
আজ উত্তরবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।
Post Comment