মেহেন্দি, লাল ওড়নায় করবা চৌথ পালন প্রিয়ঙ্কার, পাশে থাকতে বিশেষ পরিকল্পনা করলেন নিক জোনাস
Published at : 29 Oct 2026 10:29 PM (IST)
বিয়ের পর থেকে, অধিকাংশ সময়টা আমেরিকাতেই কাটে, প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের (Priyanka Chopra Jonas)। আমেরিকান পপতারকা নিক জোনাসের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্কের বয়স প্রায় ৮ বছর।

প্রিয়ঙ্কা আর নিকের এক কন্যাসন্তানও রয়েছে, নাম মালতি মেরি। বিদেশে জন্ম নিলেও, মালতিকে সবসময়েই ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান প্রিয়ঙ্কা। নিককে নিয়েও বারে বারেই ভারতে এসেছেন প্রিয়ঙ্কা। বিদেশেও তিনি পালন করেন, সমস্ত দেশীয় রীতিনীতি।

সেই মতোই বৃহস্পতিবার আমেরিকার মাটিতেই করবা চৌথ পালন করলেন প্রিয়ঙ্কা। ভারতীয় রীতি মেনে স্বামীর জন্য সারাদিনের উপোস আর তারপরে নিকের সঙ্গে চাঁদ দেখে, তাঁর হাত থেকেই খাবার বার জল খেয়ে অনশন ভাঙলেন প্রিয়ঙ্কা।

এদিন রীতি মেনে লাল পোশাকে সেজেছিলেন প্রিয়ঙ্কা। একমাত্র কন্যা মালতিকেও সাজিয়েছিলেন লাল ভারতীয় পোশাকে। অন্যদিকে নিক পরেছিলেন কাজ করা অফ হোয়াইট পাঞ্জাবি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের করবা চৌথ পালনের ছবি শেয়ার করে নিয়েছেন প্রিয়ঙ্কা।

নিজের হাতে নিক আর মালতির নাম লেখা মেহেন্দি করেছিলেন প্রিয়ঙ্কা। নিজের ‘জয় মাতা দি’ দেখা ওড়নার ছবিও শেয়ার করে নেন প্রিয়ঙ্কা। ‘দেশি গার্ল’-এ মুগ্ধ অনুরাগীরা।

প্রিয়ঙ্কা লিখেছেন, নিক বিদেশ সফরে গিয়েছিলেন। কিন্তু তিনি তাঁর সফর এমনভাবেই পরিকল্পনা করেছিলেন যে, করবা চৌথের সময়টা তিনি যেন বাড়ি ফিরে আসতে পারেন। থাকতে পারেন প্রিয়ঙ্কার পাশে।

তবে এই প্রথম নয়, হামেশাই বাড়িতে পুজো থেকে শুরু করে বিভিন্ন ভারতীয় রীতিনীতি মেনে চলেন প্রিয়ঙ্কা। ভারতে যাতে ভারতীয় সংস্কৃতি বজায় থাকে, ছোট্ট মালতি যাতে ভারতকে আরও বেশি করে চিনতে পারে, জানতে পারে… সেটাই সবসময় চান প্রিয়ঙ্কা চোপড়া।

করবা চৌথের প্রস্তুতির আরও একটি ছবি ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে হাতে মেহেন্দির উপর চিনির সিরাপ লাগাতে দেখা গিয়েছে তাঁকে। প্রচলিত রীতি অনুযায়ী, মেহেন্দির রং গাঢ় করতে এই পদ্ধতি অনুসরণ করা হয়। ছবির সঙ্গে মজার ছলে অভিনেত্রী জানতে চেয়েছেন, চিনির সিরাপ সত্যিই মেহেন্দির রং গাঢ় করতে পারবে কি না।

প্রিয়ঙ্কা যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে মালতির সঙ্গে তাঁর ও নিকের সম্পর্কের মিষ্টি সমীকরণ ধরা পড়েছে। কখনও নিক মেয়ে মালতির পা ধুইয়ে দিচ্ছেন তো কখনও মালতির ছোট্ট জুতো দিয়ে নিজের মুখ ঢাকছেন মজা করে

সোশ্যাল মিডিয়াও মজেছে, দেশি গার্লের এই করবা চৌথ পালনের ভিডিও দেখে। অভিনেত্রী যে বিদেশে থেকেও সমস্ত ভারতীয় রীতিনীতিকে মনে রেখেছেন, সেটাকেই সাধুবাদ দিয়েছেন সকলে।
Published at : 29 Oct 2026 10:29 PM (IST)
Bango News is proudly powered by WordPress
Post Comment