দ্বিতীয় দফার ভোটের আগে নিউটাউনে কেন্দ্রীয় বাহিনীর কন্ট্রোল রুম, কী বার্তা মনোজ কুমার আগরওয়ালের
কলকাতা – আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। ৭ জেলার ১৪২টি আসনে সেদিন ভোট গ্রহণ হবে। তার আগে বার্তা দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই সঙ্গে নিউটাউনে কন্ট্রোল রুম খুলেছে কেন্দ্রীয় বাহিনীও। প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও রাজ্যে নিরাপদে সুষ্ঠু ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। ‘দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ণ নির্বাচন হবে। নির্ভয়ে ভোট দিতে পারবেন ভোটাররা। প্রথম দফার থেকেও বেশি ভোট পড়বে দ্বিতীয় দফায়’, প্রতিক্রিয়া মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের।
অন্যদিকে, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে নিউটাউনে কন্ট্রোলরুম খোলা হল কেন্দ্রীয় বাহিনীর তরফে। এই কন্ট্রোলরুম থেকেই নজরদারি চালানো হবে ১৪২ টি বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। মোটের ওপর প্রথম দফা মিটেছে নির্বিঘ্নেই। এবার দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে ভোট শান্তিপূর্ণ ভোট করানোর চ্যালেঞ্জ। কেন্দ্রীয় বাহিনীর তরফেও সেরে ফেলা হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। নিউটাউনে খোলা হয়েছে কন্ট্রোলরুম।
২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট পশ্চিমবঙ্গে। ৭ জেলার ১৪২ আসনে সেদিন ভোট গ্রহণ হবে। প্রথম দফার নির্বাচনের মতোই দ্বিতীয় দফাতেও নিরাপদে ভোট করাতে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। জানা গিয়েছে, ভোটের ময়দানে দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে চলেছে। এর পাশাপাশি নজরদারি চালাবেন ১৪২ জন জেনারেল অবজার্ভার, ৯৫ জন পুলিশ অবজার্ভার।
১৪২ টি বিধানসভা কেন্দ্রকে ৭টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারের জন্য রাখা হয়েছে আলাদা আলাদা মনিটরিং টেবিল। ঠিক কোন এলাকা থেকে অভিযোগ আসছে, এর জন্য বিশেষ ম্যাপে আসবে সঙ্কেত। দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি থাকছে ৩৮ হাজার ২৯৭ রাজ্য পুলিশ। প্রতিটি বুথে থাকবে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। যেখানে ৩ টি বুথ, সেখানে থাকবে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী। ৫ টি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে ২ সেকশন।
দ্বিতীয় দফার ভোটে কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে
- বারাসাত পুলিশ জেলায় মোতায়েন থাকছে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
- বনগাঁয় থাকবে ৬২ কোম্পানি
- বিধাননগরে ৫০ কোম্পানি
- ব্যারাকপুরে ১৬০ কোম্পানি
- ডায়মন্ড হারবারে ১৩৪ কোম্পানি
- বারুইপুরে ১৬১ কোম্পানি
- হাওড়া গ্রামীণ পুলিশ জেল ১৪৭ কোম্পানি
- কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৫৮ কোম্পানি
- পূর্ব বর্ধমানে ২৬০ কোম্পানি
- কলকাতায় মোতায়েন থাকবে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী



Post Comment