রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত-এর কর্মজীবনের মেয়াদ আরও ছ’মাস বাড়াল কেন্দ্র
Last Updated:
দ্বিতীয় দফার ভোট আর মাত্র একদিন বাকি, তার মাঝেই নেওয়া হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের কর্মজীবনের মেয়াদ আরও ছ’মাস বাড়াল কেন্দ্র। আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
আর একদিন বাদেই দ্বিতীয় দফার ভোট আর এই ভোটপর্বের মাঝেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের কর্মজীবনের মেয়াদ আরও ছ’মাস বাড়াল কেন্দ্র। আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
সোমবার জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, তিনি আগামী ছ’মাসের জন্য দায়িত্বে বহাল থাকবেন। ভোট চলাকালীন এই সিদ্ধান্ত নেওয়ায় প্রশাসনিক মহলে এর বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তকে চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে রাজ্যের ডিজি পদে নিয়োগ করে নির্বাচন কমিশন। তখনকার ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় সিদ্ধিনাথ গুপ্তকে। রাজ্যে নির্বাচনী আবহে পুলিশ ও প্রশাসনের একাধিক পদে সেই সময় বড়সড় রদবদল করা হয়েছিল। তার আগে রাজীব কুমারের অবসরের পর ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্বে ছিলেন পীযূষ পাণ্ডে।
দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের শীর্ষপদে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন সিদ্ধিনাথ গুপ্ত। তিনি স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিরেক্টর জেনারেল এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গুরুত্বপূর্ণ দায়িত্বেও কাজ করেছেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment