Kharagpur IIT: ক্যাম্পাস জীবনে স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি, বিদায়বেলায় আবেগে ভাসল আইআইটি খড়গপুর! হাসি-ঠাট্টায় জমে গেল সন্ধ্যা

Kharagpur IIT:  ক্যাম্পাস জীবনে স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি, বিদায়বেলায় আবেগে ভাসল আইআইটি খড়গপুর! হাসি-ঠাট্টায় জমে গেল সন্ধ্যা

Last Updated:

Kharagpur IIT: ক্যাম্পাস ছাড়লেও এই পড়ুয়ারা এখন থেকে খড়গপুরের প্রাক্তনীদের এক বিশাল পরিবারের সদস্য হলেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানান হয়েছে, এই বন্ধন চিরকাল অটুট থাকবে। এদিন অনুষ্ঠানের অন্যতম মজার অংশ ছিল ছাত্রছাত্রীদের বিভিন্ন উপাধি বা ‘ব্যাচ টাইটেল’ দেওয়া।

খড়গপুর আইআইটি'র বিশেষ অনুষ্ঠান
খড়গপুর আইআইটি’র বিশেষ অনুষ্ঠান

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আইআইটি খড়গপুরের ক্যাম্পাস জীবনে এক সুন্দর অধ্যায়ের সমাপ্তি ঘটল। প্রতিষ্ঠানের ‘অ্যালুমনি অ্যাফেয়ার্স’ বিভাগের উদ্যোগে আয়োজিত হল ‘আলবিদা ২০২৬’ নামে একটি বিদায় সন্ধ্যা। যে পড়ুয়ারা এ বছর পড়াশোনা শেষ করে কর্মজীবনে পা রাখতে চলেছেন, তাঁদের সম্মান জানাতেই এই বিশেষ আয়োজন।

অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক এবং প্রাক্তনীদের মধ্যে এক দারুণ মেলবন্ধন দেখা যায়। পুরনো দিনের স্মৃতিচারণা আর আড্ডায় মেতে ওঠেন সবাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রখ্যাত প্রাক্তনী অর্জুন মালহোত্রা, অঙ্কিত মাথুর এবং রাজা ভেঙ্কটরমন। তাঁরা তাঁদের অভিজ্ঞতার কথা শুনিয়ে পড়ুয়াদের আগামীর পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এদিন অনুষ্ঠানের অন্যতম মজার অংশ ছিল ছাত্রছাত্রীদের বিভিন্ন উপাধি বা ‘ব্যাচ টাইটেল’ দেওয়া। যা পড়ুয়াদের মধ্যে আনন্দ ও বন্ধুত্বের সম্পর্ককে আরও জোরালো করে। এশীয় ও অন্যান্য দেশের পড়ুয়ারাও এই অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা জানান। তাঁরা বলেন, খড়গপুরের এই শিক্ষা ও সংস্কৃতি তাঁদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। ক্যাম্পাস ছাড়লেও এই পড়ুয়ারা এখন থেকে খড়গপুরের প্রাক্তনীদের এক বিশাল পরিবারের সদস্য হলেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বন্ধন চিরকাল অটুট থাকবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Kharagpur IIT: ক্যাম্পাস জীবনে স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি, বিদায়বেলায় আবেগে ভাসল আইআইটি খড়গপুর! হাসি-ঠাট্টায় জমে গেল সন্ধ্যা

Post Comment

You May Have Missed