Digha Accident: ঝড়ের গতিতে ছুটছে অটো! নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা, রক্তাক্ত দিঘা-কাঁথি জাতীয় সড়ক

Digha Accident: ঝড়ের গতিতে ছুটছে অটো! নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা, রক্তাক্ত দিঘা-কাঁথি জাতীয় সড়ক

Last Updated:

Digha Accident: রবিবার সন্ধ্যায় দিঘা-কাঁথি জাতীয় সড়কে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির অটো ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে। ঘটনাস্থলেই মারা যান এক মহিলা যাত্রী। গুরুতর জখম আরও দুই যাত্রী।

দিঘা-কাঁথি জাতীয় সড়কে দুর্ঘটনা
দিঘা-কাঁথি জাতীয় সড়কে দুর্ঘটনা

দিঘা, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিক:  রবিবাসরীয় সন্ধ্যায় দিঘা-কাঁথি জাতীয় সড়কে দুর্ঘটনা। ট্রাক্টরের সঙ্গে অটোর সংঘর্ষে মৃত্যু হয় এক মহিলা যাত্রীর। আহত হন জন। কাঁথির ছত্রধারায় জাতীয় সড়কের উপর অটো ও ট্রাক্টরের সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ওই মহিলার। দুর্ঘটনায় আরও দু’জন যাত্রী গুরুতর জঘম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যায় দিঘা নন্দকুমার জাতীয় সড়কের পিছাবনী থেকে যাত্রী বোঝাই একটি অটো কাঁথির দিকে যাচ্ছিল। সেই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছত্রধরা বাস স্ট্যান্ডের কাছে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা মারে অটোটি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মহিলা যাত্রীর মৃত্যু হয়। আরও দু’জন যাত্রী গুরুতরভাবে আহত হন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Digha Accident: ঝড়ের গতিতে ছুটছে অটো! নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা, রক্তাক্ত দিঘা-কাঁথি জাতীয় সড়ক

Post Comment

You May Have Missed