প্রধানমন্ত্রীর সভার আগেই জগদ্দলে গুলি-বোমা! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪

প্রধানমন্ত্রীর সভার আগেই জগদ্দলে গুলি-বোমা! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪

কলকাতা: প্রধানমন্ত্রীর সভার আগের দিন রাতে রণক্ষেত্র হয়ে উঠল জগদ্দল! আজ, ভোটপ্রচারের শেষ লগ্নে জগদ্দলে সভা করার কথা নরেন্দ্র মোদি (Narendra Modi)-র। আর তার কয়েক ঘণ্টা আগেই, উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল। গতকাল অর্থাৎ রবিবার রাতে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি। এখানেই শেষ নয়, উঠল গুলি-বোমা চালানোর অভিযোগও। জগদ্দলে আজ বিজেপির প্রচার সভা করার কথা প্রধানমন্ত্রীর। তার আগে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একে অপরের ওপর হামলার অভিযোগ উঠল। আর এই ঘটনায়, ইতিমধ্যেই তৃণমূল কাউন্সিলর-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে তাঁদের।

জগদ্দলে তুলকালাম, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

জগদ্দলে গুলি ও বোমা চালানোর অভিযোগে, ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউথকে পাকড়াও করেছে পুলিশ। জগদ্দলে তুলকালামের ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত গ্রেফতার ৪ অভিযুক্ত। সূত্রের খবর, গতরাতে মোট ১৫ জন অভিযুক্তর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। যদিও ৪ জন বাদে, আর কাউকেই বাড়িতে পাওয়া যায়নি, খবর পুলিশ সূত্রে। আর এই ঘটনায়, জগদ্দল থানার সামনেই বেঁধে যায় তুলকালাম। জগদ্দলের মেঘনা মোড়ে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়ির বাইরে ‘গুলি-বোমা’ চলার অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন: Election 2026: দ্বিতীয় দফার আগে আরও সাবধানী কমিশন! অশান্তি এড়াতে চিহ্নিত করা হচ্ছে ‘রেড জোন’! বদলাচ্ছে নিয়ম ও!

 

জগদ্দলে গুলিবিদ্ধ CISF জওয়ান

এই ঘটনায়, আজ একটি সাংবাদিক সম্মেলন করেন অর্জুন সিংহ। তিনি অভিযোগ করেন, তৃণমূলের তরফেই হামলা চালানো হয়েছে। পাশাপাশি, ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংয়ের দাবি, গন্ডগোল দেখে বাইরে বেরোলে, গুলিবিদ্ধ হন তাঁর নিরাপত্তারক্ষী CISF জওয়ান। ‘জগদ্দল থানায় গেলে, বিজেপি সমর্থকদের ওপর চড়াও তৃণমূলের কর্মী-সমর্থকরা’, অভিযোগ জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারের। পাশাপাশি এ ও অভিযোগ উঠেছে যে, কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়নি। জগদ্দলে প্রধানমন্ত্রীর সভা বানচাল করার উদ্দেশেই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল, এমনটাই দাবি করেছেন অর্জুন সিংহ। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই হামলা পরিকল্পনামাফিক করা হয়েছে। পাশাপাশি ২ বিজেপি প্রার্থীকে খুনের চক্রান্ত ও করা হয়েছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, অর্জুন সিং-এর নেতৃত্বে তাদের ওপরেই হামলা চালায় বিজেপি। এই ঘটনায় যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন, সোমনাথ শ্যাম। তিনি অর্জুন সিংহকে গ্রেফতারির দাবি তুলেছেন।

আরও পড়ুন: Mamata Banerjee : ‘একটা কালো স্করপিও গাড়িতে করে…’, কালীঘাটের সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ মমতার…

Previous post

Kharagpur IIT: ক্যাম্পাস জীবনে স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি, বিদায়বেলায় আবেগে ভাসল আইআইটি খড়গপুর! হাসি-ঠাট্টায় জমে গেল সন্ধ্যা

Next post

Business Idea: উচ্চতা সোয়া ২ ফুট, দুধ ১০০০ টাকা লিটার! বিশ্বের সবচেয়ে ছোট এই গরু পালন মানেই সহজেই কোটিপতি হওয়ার সুযোগ

Post Comment

You May Have Missed