CPIM Minakshi Mukherjee: লালে লাল উত্তরপাড়া! মীনাক্ষীর সমর্থনে পথে ঊষসী-সৌরভ পালোধি, জিতবেন বাম নেত্রী? CPIM-এর মিছিলেই লুকিয়ে জবাব

CPIM Minakshi Mukherjee: লালে লাল উত্তরপাড়া! মীনাক্ষীর সমর্থনে পথে ঊষসী-সৌরভ পালোধি, জিতবেন বাম নেত্রী? CPIM-এর মিছিলেই লুকিয়ে জবাব

Last Updated:

CPIM Minakshi Mukherjee: সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষীর সমর্থনে এবার আসলেন ঊষসী চক্রবর্তী ও সৌরভ পালোধি। রবিবাসরীয় এই প্রচারে ভিড় জমে সেখানে। যা দেখে খুশি সিপিআইএম কর্মী সমর্থকরা। 

+

হুগলির উত্তরপাড়ায় মীনাক্ষীর সমর্থনে এবার ঊষসী ও সৌরভ পালোধি

হুগলি, নবাব মল্লিক: হুগলির উত্তরপাড়ায় সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষীর সমর্থনে এবার পথে নামলেন ঊষসী চক্রবর্তী ও সৌরভ পালোধি। রবিবাসরীয় এই প্রচারে ভিড় জমে সেখানে, যা দেখে খুশি সিপিআইএম কর্মী সমর্থকরা। এই প্রচারের মধ্যে মীনাক্ষী জানান, “সিপিআইএম কর্মীদের ভয় দেখিয়ে কোনও লাভ নেই। আমরা আমাদের কর্মীদের সেলাম জানাই। ওরা সব থেকে বেশি ভয় পায়, আমরা ওদের ভয় পাওয়া ছেড়ে দিয়েছি। এটাই ওরা ভয় পাচ্ছে।”

উত্তরপাড়ায় বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষীর সমর্থনে কোন্নগরের ক্রাইপার রোড থেকে জমজমাট প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। বহু সমর্থককে সঙ্গে নিয়ে বাইক র‍্যালির মাধ্যমে এলাকাজুড়ে প্রচার চালানো হয়। সকাল থেকেই কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিল থেকে আর গানে মুখর হয়ে ওঠে কোন্নগরের বিভিন্ন এলাকা। ফলে নির্বাচন যত গিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে প্রচার। এই র‍্যালি তারই স্পষ্ট ছবি তুলে ধরেছে।

আরও পড়ুনঃ বসন্তে সেজে উঠেছে সুন্দরী ডুয়ার্স! তবে ‘এই’ জায়গা এখনও অনেকেরই অজানা-অচেনা, একান্তে সময় কাটাতে ঘুরে আসুন

মিছিল থেকে বিজেপি ও তৃণমূলের মধ্যে দলবদল নিয়ে কটাক্ষ করেন সৌরভ পালোধি বলেন, আপনি যাদের ভোট দিয়ে জেতাবেন, সকালে ঘুম থেকে উঠে দেখবেন সে অন্য দলে চলে গিয়েছে। তৃণমূল ও বিজেপিকে এক যোগে আক্রমণ করেন। কাঞ্চন মল্লিকের প্রসঙ্গ তুলে বলেন, “কাঞ্চনকে জিতিয়ে এলাকায় দেখতে পায়নি সাধারণ মানুষ।” সিপিআইএম-এর মিছিলে এই ভিড় দেখে খুশি সিপিআই(এম) নেতৃত্বরা। হুগলির উত্তরপাড়ায় মীনাক্ষীকে জেতানোর আবেদন জানিয়েছেন সৌরভ-উষসীরা। এখন দেখার ৪ মে কী হয়!

Post Comment

You May Have Missed