‘বুথের ত্রিসীমানায় দেখা যাবে না’, দ্বিতীয় দফার ভোটের আগে তৈরি এক হাজার দুষ্কৃতীর তালিকা

‘বুথের ত্রিসীমানায় দেখা যাবে না’, দ্বিতীয় দফার ভোটের আগে তৈরি এক হাজার দুষ্কৃতীর তালিকা

কলকাতা : আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। ৭ জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে সেইদিন। প্রথম দফার মতোই দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও তৎপর নির্বাচন কমিশন। বরং ব্যবস্থাপনা যেন আরও কয়েক ধাপ বেশি এবং কড়া। নতুন অনেক নির্দেশিকা জারি করেছে কমিশন। নিরাপদে সুষ্ঠু ভোট করানোই নির্বাচন কমিশনের লক্ষ্য।         

দ্বিতীয় দফার আগে সব কেন্দ্রে প্রায় এক হাজার দুষ্কৃতীর তালিকা তৈরি 

দ্বিতীয় দফার ভোটেও কঠোর নিরাপত্তার বন্দোবস্ত কমিশনের। দ্বিতীয় দফার আগে সব কেন্দ্রে প্রায় এক হাজার দুষ্কৃতীর তালিকা তৈরি। ভোটের দিন হুমকি দিয়ে বাড়ি থেকেই বেরোতে দেয় না এই দুষ্কৃতীরা। চিহ্নিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হবে, খবর কমিশন সূত্রে। বুথের ত্রিসীমানায় দেখা যাবে না এই দুষ্কৃতীদের, আশ্বাস নির্বাচন কমিশনের।        

নজরদারি বাড়াতে বাড়ছে সিসি ক্যামেরাও 

শুধু বুথ নয়, বুথমুখী রাস্তাতেও থাকবে CC ক্যামেরা, দ্বিতীয় দফার ভোটের আগে সিদ্ধান্ত কমিশনের। ঘিঞ্জি এলাকায় বুথমুখী রাস্তাতেও থাকবে CC ক্যামেরা। কলকাতা ও হাওড়ায় বুথমুখী রাস্তাতেও থাকবে CC ক্যামেরা, কমিশন সূত্রে খবর। দক্ষিণ কলকাতায় ৪৫৮টি গলিতে বসানো হবে CC ক্যামেরা। উত্তর কলকাতায় ২৭০টি গলিতে বসানো হবে CC ক্যামেরা। ঘিঞ্জি, সরু গলিতে বাইকে চলবে টহলদারি।               

দ্বিতীয় দফার ভোটের আগে সাজোঁয়া গাড়ির ছবি পোস্ট 

দ্বিতীয় দফার ভোটের আগে সাজোঁয়া গাড়ির ছবি পোস্ট সিআরপিএফ-এর ডিজি জি পি সিংয়ের। গতকাল সিএপিএফ, রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবারের নোদাখালিতে রুটমার্চ করেন জি পি সিং। ভোটারদের মধ্য়ে আস্থা তৈরি করতে ঘুরলেন এলাকার অলিতে গলিতে। কথা বললেন স্থানীয়দের সঙ্গে। হিংসা মুক্ত নির্বাচন করতে নিরাপত্তা প্রোটোকল অনুয়ায়ী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ আধিকারিকদের কাজ করতে নির্দেশ দিলেন তিনি। আজ সাজোঁয়া গাড়ির ছবি পোস্ট সিআরপিএফ-এর ডিজি জি পি সিংয়ের।             

দ্বিতীয় দফার ভোটে রাজ্য কত কেন্দ্রীয় বাহিনী থাকবে 

জানা গিয়েছে, ভোটের ময়দানে দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে চলেছে। এর পাশাপাশি নজরদারি চালাবেন ১৪২ জন জেনারেল অবজার্ভার, ৯৫ জন পুলিশ অবজার্ভার। শুধুমাত্র কলকাতার জন্য মোতায়েন থাকছে ২৭৩ কোম্পানি বাহিনী। 

Previous post

Bankura News: গরিবের ‘মাসিহা’ ছিলেন এই ডাক্তার, বিদ্যুৎহীন গ্রামে ফোনের আলোয় দিতেন চিকিৎসা! গাড়ি দুর্ঘটনায় অকালে সব শেষ

Next post

West Bengal Election 2026: শান্তিপুরে রাতারাতি বিজেপির বিরুদ্ধে ‘অস্বস্তিকর’ পোস্টার! গোষ্ঠীদ্বন্দ্ব না বিরোধীদের চাল? তুঙ্গে জল্পনা

Post Comment

You May Have Missed