Siliguri News: তিনতলার ছাদ থেকে নীচে পড়লেন মহিলা! রক্তে ভাসছে উঠোন, শিলিগুড়িতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে রহস্য, তদন্তে পুলিশ

Siliguri News: তিনতলার ছাদ থেকে নীচে পড়লেন মহিলা! রক্তে ভাসছে উঠোন, শিলিগুড়িতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে রহস্য, তদন্তে পুলিশ

Last Updated:

Siliguri News: তিনতলা বাড়ির ছাদ থেকে নীচে পড়লেন গৃহবধূ। রক্তে ভেসে যাচ্ছে উঠোন। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শিলিগুড়িতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে রহস্য।

বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু গৃহবধূর
বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু গৃহবধূর

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। মৃত মহিলার নাম পপি সাহা, বয়স ৫৫ বছর। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর ছেলে, পুত্রবধূ এবং এক নাতি। শনিবার হঠাৎই নিজের বাড়ির তিনতলা ছাদ থেকে নিচে পড়ে যান পপি সাহা। বিকট শব্দে পরিবারের সদস্যরা ছুটে এসে দেখেন, তিনি বাড়ির উঠোনে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে উঠোন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু গৃহবধূর

বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু গৃহবধূর

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে শিলিগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Siliguri News: তিনতলার ছাদ থেকে নীচে পড়লেন মহিলা! রক্তে ভাসছে উঠোন, শিলিগুড়িতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে রহস্য, তদন্তে পুলিশ

Previous post

ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে কেন আগ্রহী লাতিন আমেরিকান ও আফ্রিকান দেশগুলো?

Next post

Arijit Singh Birthday: ৩৯-এ পা দিলেন অরিজিৎ সিং, অন্তরালে থাকতেই ভালবাসেন, কীভাবে জন্মদিন কাটাচ্ছেন গায়ক, জানুন

Post Comment

You May Have Missed