আপনার টাকা আটকে রয়েছে, জানেনই না আপনি! কীভাবে উদ্ধার করবেন সেই আমানত?

আপনার টাকা আটকে রয়েছে, জানেনই না আপনি! কীভাবে উদ্ধার করবেন সেই আমানত?

কলকাতা: ভারতের অর্থনীতিতে হু হু করে বেড়েছে ‘আনক্লেমড ডিপোজিট’ (Unclaimed Deposit) -এর পরিমাণ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) তথ্য অনুযায়ী, দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় দেশে এই সম্পদের পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮০ শতাংশের বেশি জমা রয়েছে দেশের সরকারি ব্যাঙ্কগুলোতে। আর বাকি অংশ পড়ে রয়েছে প্রাইভেট ও বিদেশি ব্যাঙ্কগুলোতে।

‘আনক্লেমড ডিপোজিট’ (Unclaimed Deposit) -এর অর্থ হল, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড বা রেকারিং ডিপোজিট; যেখানে অন্তত ১০ বছর কোনও লেনদেন হয়নি, সেই পড়ে থাক টাকাটা। একাধিক কারণে এই জিনিস ঘটে। অ্যাকাউন্ট ডিটেল হারিয়ে যাওয়া, KYC আপডেট না করা, ঠিকানা বদলে ফেলা, ডিপোজিটের রসিদ হারিয়ে ফেলা বা অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু ও নমিনেশন না থাকা; ইত্যাদির কারণে ‘আনক্লেমড ডিপোজিট’ (Unclaimed Deposit) তৈরি হয়।

আপনার এই টাকা যায় কোথায়?

এই টাকা কিন্তু একবারে হারিয়ে যায় না। ১০ বছর পর ব্যাঙ্কগুলো এই অর্থ DEA Fund বা ডিপোজিট এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে স্থানান্তর করে দেয়। এই ফান্ড পরিচালনা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। এখানে এই অর্থে বছরে ৩ শতাংশ হারে সুদ মেলে। আর যে কোনও সময় এই টাকা দাবি করা যায়। তবে দেরি করলে মুদ্রাস্ফীতির কারণে টাকার প্রকৃত মূল্য কমে যেতে পারে।

এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কেন্দ্রের সরকার “Apki Poonji, Apka Adhikar” প্রোগ্রাম লঞ্চ করেছে। এ ছাড়াও এই টাকা কলেম করার যে পদ্ধতি সেটাও আগের তুলনায় অনেক সহজ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। এ ছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অধীনস্ত ব্যাঙ্কগুলোকে নির্দেশ দিয়েছে এই ধরনের আমানতকারীদের খুঁজে বের করতে।

‘আনক্লেমড ডিপোজিট’ (Unclaimed Deposit) খুঁজে বের করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) চালু করেছে উদগম পোর্টাল (UDGAM Portal)। এই পোর্টালে একই ছাতার নীচে ৩০টির বেশি ব্যাঙ্কের সব তথ্য পাওয়া যায়। লগইন করে নাম, জন্মতারিখ ও পরিচয় পত্রের তথ্য দিলেই জানা যায় কোনও ‘আনক্লেমড ডিপোজিট’ (Unclaimed Deposit) রয়েছে কি না। এরপর যে ব্যাঙ্কে ওই টাকা জমা রয়েছে, সেখানে যোগাযোগ করে প্রয়োজনীয় নথি জমা করলেই হল।

Previous post

Cooch Behar News: ‘প্রথমবার চুরি করেছি…’, বেদম মারের হাত থেকে বাঁচতে দুই যুবকের কাকুতি-মিনতি! ছাগল হাতাতে এসে হাতেনাতে ধরা

Next post

সক্রিয় রাজনীতিতে থাকতে নারাজ, কিন্তু রাজের সমর্থনে রবিবাসরীয় ভোটপ্রচারে এলেন শুভশ্রী!

Post Comment

You May Have Missed