‘আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না’, অফিসারদের হুমকি বায়রন বিশ্বাসের
মুর্শিদাবাদ: স্ট্রং রুমে ক্যামেরা খারাপের অভিযোগ, অফিসারদের হুমকি বায়রন বিশ্বাসের। স্ট্রং রুমের সামনে গিয়ে অফিসারদের হুমকি ঘিরে তোলপাড়। জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের সামনে সাগরদিঘির তৃণমূল প্রার্থী ।
মুর্শিদাবাদের জঙ্গিপুরে ক্যামেরা দফায় দফায় বন্ধের অভিযোগ তোলা হয়। খবর পেয়ে ভোররাতে এলাকায় সাগরদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস। স্ট্রং রুমে সিসিটিভি এবং বাইরের ক্যামেরা বন্ধ নিয়ে ক্ষোভপ্রকাশ বায়রনের।
রাতে অনেকক্ষণ আলো বন্ধ ছিল, তৃণমূল প্রার্থীকে হারাতে চক্রান্ত চলছে, অভিযোগ তৃণমূল প্রার্থীর। এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপির। স্ট্রং রুমের দায়িত্বরত অফিসারদের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বায়রন বিশ্বাস। বায়রনের অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি নির্বাচন কমিশনের।
কী বলেছেন বায়রন?
একটি ভিডিওতে বায়রনকে বলতে শোনা যায়, ‘পা এগিয়ে আনুন, পা ধরছি আপনার, আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক।’ এরপর গোট খোলার হুমকি তৃণমূল প্রার্থীর। তিনি এও বলেন, ‘আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে’।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Post Comment