West Bengal Election 2026: ২০ বছরের রেকর্ড ভেঙে চুরমার! এবার ভোটে একাধিক নজির গড়ল নবাবের জেলা মুর্শিদাবাদ
২০১৪ সালের নির্বাচনে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা কেন্দ্রে ভোটার হার ছিল ৮৫%। তার পরেও সেই গতি কমেনি। ২০১৬ এবং ২০২১—দু’টি নির্বাচনে ভোটের হার ছিল ৮২ শতাংশের আশেপাশে। যা বুঝিয়ে দেয়, মুর্শিদাবাদ জেলাতে উচ্চ হারে ভোট দান কোনও ব্যতিক্রম নয়, বরং নিয়ম। অনেকের মতে, এই ৮০- ৮২ শতাংশের মধ্যে অন্তত ৩ থেকে ৫ শতাংশ বা তারও বেশি জল থাকত। মৃত ভোটার, ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার, বুথ দখল, ছাপ্পা ইত্যাদি। তবে এবছর তার ব্যতিক্রম ঘটেছে।



Post Comment