‘দাদাগিরি’ ছেড়েছেন সৌরভ, তাঁর জায়গায় সঞ্চালনা করবেন লিয়েন্ডার পেজ়? দৌড়ে আরও ৩ টলি তারকা!

‘দাদাগিরি’ ছেড়েছেন সৌরভ, তাঁর জায়গায় সঞ্চালনা করবেন লিয়েন্ডার পেজ়? দৌড়ে আরও ৩ টলি তারকা!

কলকাতা: কার্যত তাঁর নামেই শুরু হয়েছিল এই রিয়্যালিটি শো। ‘দাদাগিরি’ (Dadagiri)। ‘দাদা’ বলতে বাঙালির যাঁর কথা প্রথমেই মাথায় আসে, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দীর্ঘদিন ধরে, জি বাংলার জনপ্রিয় ক্যুইজ শো ‘দাদাগিরি’-র সঞ্চালনা করে আসছেন ২২ গজের কিংবদন্তি, সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সদ্যই, জি-এর ঘর ছেড়ে স্টারের সঙ্গে হাত মিলিয়েছেন সৌরভ। স্টার জলসার ‘বিগ বস’-এ সঞ্চালনা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই শো-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলেও, এখনও শুরু হয়নি শ্যুটিং। বছরের শেষের দিকে এই শো-এর সম্প্রচার শুরু হওয়ার কথা। তবে সৌরভ ‘দাদাগিরি’ ছাড়ার পরেই জল্পনা চলছিল, তাহলে কে নেবেন ‘দাদাগিরি’-র দায়িত্ব? নাকি বন্ধ হয়ে যাবে এই শো?

এবার নতুন তারকার ‘দাদাগিরি’

আগে শোনা যাচ্ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে, এই শো-এর দায়িত্ব নিতে পারেন জিৎ (Jeet) বা দেব (Dev)। এর আগে রিয়্যালিটি শো সঞ্চালনা করার অভিজ্ঞতা রয়েছে জিৎ-এর। তবে এবার শোনা যাচ্ছে, রুপোলি পর্দার কোনও অভিনেতা নন, ‘দাদাগিরি’-র দায়িত্ব যেতে চলেছে খেলার দুনিয়ার এক তারকার কাঁধেই। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল ‘দাদাগিরি’-র সঞ্চালকের নাম নিয়ে। এখন শোনা যাচ্ছে, ‘দাদাগিরি’-র সঞ্চালকের নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে লিয়েন্ডার পেজ়কে (Leander)। ভারতের টেনিস তারকাকে এবার নয়া ভূমিকায় দেখতে চলেছে বাঙালি!

লিয়েন্ডারের জন্ম, বেড়ে ওঠা সবই বাংলায়। ফলে বাংলার রিয়্যালিটি শো সঞ্চালনা করতে তাঁর দক্ষতার কোনও অভাব থাকার কথা নয়। যদিও এর আগে, বাংলায় এই ধরণের কোনও ক্যুইজ শো সঞ্চালনা করার অভিজ্ঞতা নেই লিয়েন্ডার পেজের। তবে বর্তমানে কাজের সূত্রে কলকাতায় অনেকটাই সময় থাকছেন লিয়েন্ডার। অন্যদিকে, ‘দাদাগিরি’-র গোটা শো-ই পরিকল্পনা করা হয়েছিল, ২২ গজকে মাথায় রেখে। প্রত্যেকটা রাউন্ডের নাম থেকে শুরু করে খেলার ধাঁচ… সবেতেই ছিল খেলার মাঠের ছোঁয়া। তবে চ্যানেলের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, যেহেতু এই শো অনেকটাই খেলার মাঠের সঙ্গে যুক্ত, তাই অনেকেই ‘দাদাগিরি’-র সঞ্চালকের ভূমিকায় এগিয়ে রাখছেন লিয়েন্ডার পেজ়কেই। 

অনেক সূত্র আবার বলছে, ‘দাদাগিরি’-র সঞ্চালক হওয়ার দৌড়ে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) নামও। বাংলায় ‘বুম্বাদা’ নামেই ভীষণ পরিচিত নায়ক। তবে তাঁকেই কি এবার দেখা যেতে পারে ‘দাদাগিরি’-র নতুন সঞ্চালক হিসেবে? শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এই বিষয়ে লিয়েন্ডার পেজ়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুন: WB Election: যে ধরনের প্রশাসন চলছিল, তাতে মানুষ বিরক্ত, যাদবপুরে বাম প্রার্থীর সমর্থনে গিয়ে বললেন ‘ফেলুদা’

 

Previous post

নিম্নচাপ অক্ষরেখার জের, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ! কী বলছে IMD ?

Next post

“নন্দীগ্রাম তৃণমূল জিতবে, কথা দিয়ে গেলাম! চার তারিখ মিলিয়ে নিও”, আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়

Post Comment

You May Have Missed