West Bengal Assembly Elections 2026: শহর জুড়ে উড়ছে বিশাল বিশাল বেলুন, জানেন কোথা থেকে এল? জবাব দিল নির্বাচন কমিশন
Last Updated:
West Bengal Assembly Elections 2026: দ্বিতীয় দফার ভোটের আগে শহর কলকাতার একাধিক জায়গায় উড়ছে বিশালাকার বেলুন৷ শহরে উড়ছে বিশাল বেলুন, কোথা থেকে এল জানেন? এবার জবাব দিল কমিশন।
কলকাতা: শহরে উড়ছে বিশাল বেলুন দ্বিতীয় দফার ভোটের আগে শহর কলকাতার একাধিক জায়গায় উড়ছে বিশালাকার বেলুন৷ অনেকের মনেই প্রশ্ন উঠেছিল যে এই বেলুন কোথা থেকে এল, কারা ওড়াল এই বেলুন। এবার জানা গেল তার কারণ।
‘ভোটের পর্ব, পশ্চিমবঙ্গে গর্ব’ নামক এই বেলুন দিয়েই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের আগে সচেতনতামূলক বার্তা দিতে চাইছে নির্বাচন কমিশন৷ ভোট দানে বাধা, ছাপ্পা ভোট আর নয়, আপনার ভোট গোপন থাকবে এই বার্তা লেখা রয়েছে বেলুন গুলিতে৷
মোট ১৬টি জেলা এবং আসন ১৫২টি। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ। সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি ভোট হবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। গত পাঁচ বছরে দু’টি বড় ভোটের (২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা) পরিসংখ্যান বলছে, এই ১৫২টি আসনে সেয়ানে-সেয়ানে লড়াইয়ে ছিল তৃণমূল-বিজেপি। গত বিধানসভায় যে ফল হয়েছিল, লোকসভায় তার অনেক কিছু বদলে গিয়েছিল। এবার রেকর্ড ৯২ শতাংশ ভোট পড়েছে প্রথম দফায়। এই ভোট কোথা থেকে এল সেটাই প্রশ্ন।
রাজ্যে ২৯ এপ্রিল ১৪২টি আসনে দ্বিতীয় দফার ভোট, যার মধ্যে রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা-সহ ৭টি জেলা। দ্বিতীয় দফাতেও এরকমই অবাধ এবং শান্তিপূর্ণ ভোট চায় নির্বাচন কমিশন-সহ সব রাজনৈতিক দল।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment