“..এই কারণেই ৯২ শতাংশের উপরে ভোট পড়েছে”, দাবি কল্যাণের, ট্রাইব্যুনালে আবেদন নিয়ে জরুরি সওয়াল
বিজেন্দ্র সিংহ, কলকাতা: সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের SIR মামলার শুনানিতে, রাজ্যে গতকাল হওয়া প্রথম দফা ভোটের কথা উঠে এল। গতকাল পশ্চিমবঙ্গের ভোটে হিংসাত্মক কোনও ঘটনা ঘটেনি, মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচী।
আরও পড়ুন, আমতায় সুকান্তর র্যালিতে তুলকালাম, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে BJP কর্মীদের ধস্তাধস্তি !
এসআইআর মামলার শুনানির পাশাপাশি, এদিন মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টে, স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। SIR কেসগুলির শুনানি হবে ভোটের পর, জানিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু অধিকাংশ শুনানিতে এদিন দেখা গিয়েছে, সুপ্রিম কোর্ট একদিকে তাঁরা সন্তুষ্ট ছিলেন, যেভাবে গতকাল ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, কারণ তাঁদের একটা চিন্তা ছিল, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হবে কি হবে না ? কিন্তু যেভাবে শান্তিপূর্ণ ভোট গতকাল হয়েছে, এবং যেভাবে একটা রেকর্ড ভোট পড়েছে, তাতে ঐতিহাসিক নজির সৃষ্টি হয়েছে, এতে তাঁরা খুশি।
SIR শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচী বলেন,‘গতকাল পশ্চিমবঙ্গের ভোটে হিংসাত্মক কোনও ঘটনা ঘটেনি। আমরা দেখেছি রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।ব্যতিক্রমী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সবার প্রশংসা পাচ্ছে’ ‘একজন নাগরিক হিসেবে ভোটের হার দেখে আমি খুব খুশি’, মানুষ ভোট দিলে গণতন্ত্র মজবুত হয়, প্রতিক্রিয়া প্রধান বিচারপতি সূর্যকান্তর।
এই প্রসঙ্গ আসার পর একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবং এটার জন্য প্রশংসনীয় কাজ করেছে সরকার দফতর। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন, একটা বড় সংখ্যায় যে ভোট পড়েছে, তার কারণ এটাও রয়েছে যে, তাঁরা যদি ভোট অধিকার না প্রয়োগ করেন, তাঁদের আর এই ভোট অধিকার থাকবে না, এটা নিয়ে চিন্তা ছিল ভোটারদের কাছে। তাই এই সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট পড়েছে।
তবে এদিন সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল, বিশেষ করে ইলেকশন কমিশনের জন্য বিচারপতি জয়মাল্য বাগচী বলেছেন যে, ‘ব্যতিক্রমী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সবার প্রশংসা পাচ্ছে।’ বাকি ট্রাইব্যুনালগুলির মামলা চলছে, সেটা নিয়ে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২৭ লক্ষের মধ্যে মাত্র ১৩৮টি মামলার নিষ্পত্তি হয়েছে, খুবই দুঃখজনক’, এই আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি চাই, সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।’কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানান’, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে মন্তব্য প্রধান বিচারপতি সূর্য কান্তর। ভোটের ফল বেরনো পর্যন্ত SIR শুনানি স্থগিত, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।



Post Comment