রিজার্ভ ব্যাঙ্কের বড় নির্দেশ, বাতিল করা হল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স!

রিজার্ভ ব্যাঙ্কের বড় নির্দেশ, বাতিল করা হল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স!

মুম্বই: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স এবার বাতিল করে দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আজ, অর্থাৎ ২৪ এপ্রিল জারি করা নির্দেশিকা অনুযায়ী দিনের শেষে লেনদেন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই নির্দেশিকা কার্যকর হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করেছে, ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ২২ (৪) ধারা অনুযায়ী এই পদক্ষেপ করেছে তারা।

রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই লাইসেন্স বাতিল হওয়ার কারণে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আর কোনও ধরনের ব্যাঙ্কিং -এর কাজ করতে পারবে না। অর্থাৎ, কোনও অর্থ জমা নেওয়া বা কোনও ধরনের লোন দেওয়া, ইত্যাদি আর করতে পারবে না এই ব্যাঙ্ক। এ ছাড়াও অন্য সময় অনুমোদিত আরঠিক পরিষেবাও অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে এই ব্যাঙ্কটিকে বন্ধ করার জন্য হাইকোর্টেও আবেদন জানানও হবে।

রিজার্ভ ব্যাঙ্কের এই কঠোর সিদ্ধান্তের পিছনে একাধিক কারণ রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছে এই ব্যাঙ্কের কাজ কর্ম ব্যাঙ্কের গ্রাহকদের জন্য একেবারে সুবিধাজনক ছিল না। এ ছাড়াও এই ব্যাঙ্কের পরিচালনাতেও একাধিক সমস্যা ছিল। আর সেই সব কারণেই রিজার্ভ ব্যাঙ্ক মনে করছে গ্রাহকদের স্বার্থে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ করে দেওয়ায় ভাল। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এই ব্যাঙ্কটি লাইসেন্সের জন্য যে সব শর্ত মেনে চলতে হয়, তাও যথাযথ ভাবে পালন করেনি।

উল্লেখ্য, এর আগেও পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর একাধিক বিধিনিষেধ জারি করা হয়। ২০২২ সালের পর নতুন করে গ্রাহক যোগ করতে পারেনি এই ব্যাঙ্ক। এর পর ২০২৪ সালে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। তবে, স্বস্তির বিষয় এটা যে এই সংস্থার কাছে এই মুহূর্তে যে পরিমাণ টাকা রয়েছে, তাতে এই ব্যাঙ্কের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সম্ভব হবে। ফলে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিতই থাকবে বলে জন গিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে।



Post Comment

You May Have Missed