West Bengal Election 2026: মাঝরাতেও এল ইভিএম! জঙ্গলমহলে প্রথম দফার ভোট শেষে স্ট্রংরুমে কেমন নিরাপত্তা? জানুন জরুরি আপডেট

West Bengal Election 2026: মাঝরাতেও এল ইভিএম! জঙ্গলমহলে প্রথম দফার ভোট শেষে স্ট্রংরুমে কেমন নিরাপত্তা? জানুন জরুরি আপডেট

Last Updated:

West Bengal Assembly Election 2026: ভোট গ্রহণ পর্ব মিটতেই ব্যস্ততা বাড়ল রিসিভিং সেন্টারে। পশ্চিম মেদিনীপুরে প্রায় ৯০ শতাংশ ভোট পড়ার পর গভীর রাতেও ইভিএম জমা দিলেন ক্লান্ত ভোটকর্মীরা। বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জেলার স্ট্রংরুমগুলি।

+

ইভিএম জমা করছেন ভোট কর্মীরা

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বৃহস্পতিবার রাজ্যে ছিল প্রথম দফার বিধানসভা নির্বাচন। মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সব জায়গায়। সামান্য ছোট কয়েকটি ঘটনা ছাড়া জঙ্গলমহলে তেমন কোনও অশান্তির খবর নেই। পশ্চিম মেদিনীপুরে ১৫ টি বিধানসভা কেন্দ্রে প্রতিটিতে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে। স্বাভাবিকভাবে বিধানসভা নির্বাচনে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলেছে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এরপর ভোট কর্মীরা ভোটের সরঞ্জাম ও ইভিএম নিয়ে জমা করেছেন নেকুড়শেনি বিবেকানন্দ বিদ্যাভবন স্কুলের  রিসিভিং সেন্টারে।

মাঝরাত পর্যন্ত ভোট কর্মীরা তাদের ইভিএম জমা করে ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কমিশন সূত্রে খবর বিভিন্ন বুথ থেকে আসা ইভিএম জমা করার পর তা নির্দিষ্ট নিয়ম মেনে জেলার বিভিন্ন স্ট্রংরুমে পাঠান হয়। শুধু তাই নয় জেলার অন্যান্য স্ট্রং রুমগুলিতে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা।

Previous post

Kisan Maandhan Yojana: কৃষকরাও পাবেন সরকারি কর্মীদের মতো পেনশন, প্রতি মাসে অ্যাকাউন্টে আসবে ৩০০০ টাকা

Next post

Supreme Court on SIR: ‘২৭ লাখ আবেদনের মধ‍্যে, মাত্র ১৩৬ আবেদনের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল নিয়ে কী পরামর্শ সুপ্রিম কোর্টের?

Post Comment

You May Have Missed