অকালেই চলে গেলেন অভিনেত্রী, মৃত্যুর ইঙ্গিত পেয়েছিলেন আগেই? ভাইরাল তাঁর শেষ পোস্ট!

অকালেই চলে গেলেন অভিনেত্রী, মৃত্যুর ইঙ্গিত পেয়েছিলেন আগেই? ভাইরাল তাঁর শেষ পোস্ট!

কলকাতা: মাত্র ৩০ বছর বয়সেই ঝরে গেল একটা প্রাণ! হঠাৎ হৃদরোগে প্রয়াত হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা শিরোহী (Divyanka Sirohi)। সূত্র বলছে, গত মঙ্গলবার রাতে, বাড়িতে থাকাকলীনই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরেই তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নৃত্যশিল্পীর লক্ষ লক্ষ ফলোয়ার্স রয়েছে। অভিনেত্রীর প্রয়াণের খবর পেয়েই, ভাইরাল হয়েছে তাঁর পুরনো একটি পোস্ট। কী লেখা রয়েছে তাতে?

মৃত্যুর ইঙ্গিত পেয়েছিলেন দিব্যাঙ্কা?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, দিব্যাঙ্কা শিরোহীর একটি পোস্ট। সেই পোস্টটি ২০২৩ সালের হলেও, সেটি সোশ্যাল মিডিয়ায় একেবারে প্রথমে পিন করে লেখেছিলেন তিনি। সেই ছবিতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ি এলাকায় রয়েছেন তিনি। নীল কাপড়ে ঢেকে রেখেছেন, নিজের মুখের একাংশ। এই পোস্টের ক্যাপশানে দিব্যাঙ্কা লিখেছিলেন, ‘শিব.. আমায় তোমার সঙ্গে করে নিয়ে চলো’। অনেকেই মনে করছেন, এটি অভিনেত্রীর শেষ পোস্ট। তাহলে কি তিনি আগেই মৃত্যুর ইঙ্গিত পেয়েছিলেন? তবে এটি আসলে অভিনেত্রীর শেষ পোস্ট নয়… তিনি পোস্টটি পিন করে রেখেছেন বলেই এটিকে তাঁর শেষ পোস্ট হিসেবে প্রোফাইলের একেবারে ওপরে দেখাচ্ছে। তবে দিব্যাঙ্কার অভিনয়ের থেকে বেশি আকর্ষণ ছিল নাচেই। তাঁর সোশ্যাল মিডিয়ায় ভরে রয়েছে তাঁর নাচের টুকরো টুকরো ভিডিও।

আরও পড়ুন:Arijit Singh: স্ত্রীয়ের সঙ্গে হাসিমুখে ভোটকেন্দ্রে অরিজিৎ সিংহ! লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সবার সঙ্গেই

কে এই দিব্যাঙ্কা?

অভিনেত্রী দিব্যাঙ্কার বাড়ি উত্তরপ্রদেশে, তাঁর কর্মক্ষেত্র ও সেখানেই। উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম অভিনেত্রীর। চৌধুরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে, সিকিমের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন দিব্যাঙ্কা। অভিনেত্রীর এক ভাই এবং দুই বোন রয়েছেন। জন্ম বুলন্দশহরে হলেও, বর্তমানে বাবা, মা ও ঠাকুমার সঙ্গে গাজিয়াবাদে থাকতেন অভিনেত্রী। আঞ্চলিক-স্তরের বিনোদন দুনিয়ায় নিজের যোগ্য়তার জোরেই জায়গা করে নিয়েছিলেন তিনি। মাসুম শর্মার সঙ্গে একাধিক ভিডিওতে দেখা গিয়েছিল দিব্যাঙ্কাকে। তবে তাঁর বিনোদনের সফর শুরু মুলত টিকটক থেকে। সেখান থেকেই অভিনয়ে আসেন দিব্যাঙ্কা। ইনস্টাগ্রামে ১৩ লক্ষ অনুসরণকারী রয়েছে অভিনেত্রীর। সব মিলিয়ে, আঞ্চলিক বিনোদন দুনিয়ায় বেশ পরিচিত নাম হয়ে উঠেছিলেন দিব্যাঙ্কা। 

 



Previous post

Mamata Banerjee: ‘মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই…কারণ এর পর এনআরসি করবার প্ল্যান করবে’, প্রথম দফায় রেকর্ড ভোটদানের কারণ ব্যাখ্যা করলেন মমতা

Next post

সুপারহিট স্কিম! বিনিয়োগ করেছেন ৯ কোটিরও বেশি মানুষ, প্রতি মাসে মিলবে ৫০০০ টাকা পেনশন

Post Comment

You May Have Missed