West Bengal Assembly Elections 2026: রেকর্ড! প্রথম দফায় ভোট পড়ল ৯১.৭৮ শতাংশ, ভোটদানে এগিয়ে ভগবানগোলা! কোন কেন্দ্রে কত ভোট?

West Bengal Assembly Elections 2026: রেকর্ড! প্রথম দফায় ভোট পড়ল ৯১.৭৮ শতাংশ, ভোটদানে এগিয়ে ভগবানগোলা! কোন কেন্দ্রে কত ভোট?

Last Updated:

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে ১৬ জেলার ১৫২ আসনে সন্ধে ছটা পর্যন্ত গড়ে ৯১.৪৬ শতাংশ ভোট, মোট ভোটার ৩ কোটি ৬০ লক্ষের বেশি, প্রার্থী ১৪৭৮ জন

News18
News18

আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট। রাজ‍্যের ১৬ জেলার ১৫২ আসনে ভোট। সন্ধে ছটা পর্যন্ত আনুমানিক ৯১.৪৬ শতাংশ ভোট পড়ল বাংলায়, যা একপ্রকার রেকর্ড।

ভগবানগোলা ৯৬.৩২ শতাংশ

কোচবিহার উত্তর ৯৪.৩৪ শতাংশ

ডোমকল ৯৪.৬৮ শতাংশ

ফারাক্কা ৯৫.৭১ শতাংশ

গঙ্গারামপুর ৯৪.৯৭ শতাংশ

গড়বেটা ৯৪.৩০ শতাংশ

হাসন ৯৪.০৫ শতাংশ

ইটাহার ৯৪.০৬ শতাংশ

জঙ্গিপুর ৯৪.৮২ শতাংশ

খড়গপুর ৯৪.৫৩ শতাংশ

লালগোলা ৯৫.৯৫ শতাংশ

মাথাভাঙ্গা ৯৪.৮০ শতাংশ

ময়নাগুড়ি ৯৫.১৬ শতাংশ

রঘুনাথগঞ্জ ৯৬.৩৫ শতাংশ

সিতাই ৯৫.৫৪ শতাংশ

সুতি ৯৫.৬২ শতাংশ

প্রথম দফায় মোট ১৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১৩১১ জন এবং মহিলা প্রার্থী ১৬৭ জন। সবচেয়ে বড় কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের দাসপুর, যেখানে ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার ০৪৫ জন। সবচেয়ে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। এখানে ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৪৩৫ জন। প্রথম দফার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটার ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়া, ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।প্রথম দফায় সাধারণ আসন ১০৩টি, তফসিলি জাতির জন্য সংরক্ষিত ৩৪টি এবং তফসিলি উপজাতির  জন্য ১৫টি কেন্দ্র রয়েছে। পুরো ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মোট ৪৪ হাজার ৩৭৬টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal Assembly Elections 2026: রেকর্ড! প্রথম দফায় ভোট পড়ল ৯১.৭৮ শতাংশ, ভোটদানে এগিয়ে ভগবানগোলা! কোন কেন্দ্রে কত ভোট?

Previous post

“বাংলা মিডিয়ামে পড়া ব্যক্তিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন, সে..”, রাজ্যে ৯১ শতাংশ ভোট পড়তেই বড় বার্তা অমিত শাহর

Next post

ঐতিহাসিক! সমস্ত রেকর্ড ভেঙে দিল ২০২৬! প্রথম দফায় ভোট দিলেন প্রায় ৯৩ শতাংশ ভোটার!

Post Comment

You May Have Missed