পন্থ-শামিদের বিরুদ্ধে ম্যাচের আগে টগবগে কেকেআর, ম্যাচ ফিট দলের ১৮ কোটির পেসার, খেলবেন রবিবার?
সন্দীপ সরকার, কলকাতা: তিনি হতে পারতেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সেরা বোলিং অস্ত্র। আইপিএলের মিনি নিলাম থেকে তাঁকে ১৮ কোটি টাকায় কিনেছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। মনে করা হয়েছিল, ডেথ ওভারে কেকেআরের সেরা অস্ত্র হতে পারে তাঁর নিখুঁত ইয়র্কারগুলি।
কিন্তু টি-২০ বিশ্বকাপের সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন মাথিশা পাথিরানা। কেকেআরের যাবতীয় পরিকল্পনাও বিরাট ধাক্কা খায়। অবশেষে চোট সারিয়ে ফিট মাথিশা পাথিরানা। ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে কলকাতায় এসে দলের সঙ্গে যোগও দেন শ্রীলঙ্কার পেসার। কিন্তু সেই ম্য়াচে খেলেননি।
আশার আলো তৈরি করে সোমবার বিকেলে ইডেনে প্র্যাক্টিসে নেমে পড়েন একা পাথিরানা। তিনি বোলিংও করেন। কেকেআরের পরের ম্যাচ আগামী রবিবার, লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে, ঋষভ পন্থ-মহম্মদ শামিদের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেি ম্যাচের আগে বড় খবর পেয়ে গেল নাইট শিবির।
আরও পড়ুন: বাংলা ক্রিকেট দলের কোচ কে হবেন? বড় বদল! বেনজির সিদ্ধান্ত সিএবি-র, জারি হবে বিজ্ঞপ্তি
ম্যাচ ফিট হয়ে গিয়েছেন মাথিশা পাথিরানা। তিনি দলের সঙ্গেই লখনউ উড়ে গিয়েছেন। রবিবার ঋষভ পন্থদের বিরুদ্ধে ম্যাচে তিনি খেলবেন বলেই নাইট শিবির সূত্রে খবর।
আরও পড়ুন: গুরুতর অভিযোগ পাকিস্তান ক্রিকেটারের বিরুদ্ধে, টি-২০ বিশ্বকাপের সময় মারাত্মক কাণ্ড!
আইপিএলের মিনি নিলামের টেবিল থেকে ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে দলে নিয়েছিল কেকেআর। তিনি হতে পারতেন কেকেআরের সেরা বোলিং অস্ত্র। অথচ সেই মাথিশা পাথিরানাই হয়ে দাঁড়িয়েছিলেন দলের অন্যতম উদ্বেগের কারণ। শ্রীলঙ্কার পেসারকে ডেথ ওভার আর ইয়র্কার স্পেশ্যালিস্ট হিসাবে পরিকল্পনা করে এগোচ্ছিল কেকেআর। কিন্তু টি-২০ বিশ্বকাপের সময় চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান পাথিরানা। লাসিথ মালিঙ্গার সঙ্গে বোলিং অ্যাকশনের সাদৃশ্যের জন্য যাঁকে বেবি মালিঙ্গা নামে ডাকে গোটা ক্রিকেট বিশ্ব। পাথিরানাকে আদৌ আইপিএল-এে পাওয়া যাবে কি না, তা নিয়েই এক সময় তৈরি হয়েছিল সংশয়।



Post Comment