Dilip Ghosh: খড়গপুরে শান্তিপূর্ণ ভোটের দাবি দিলীপ ঘোষের, বুথে বিজেপি পতাকা ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের বড় অভিযোগ

Dilip Ghosh: খড়গপুরে শান্তিপূর্ণ ভোটের দাবি দিলীপ ঘোষের, বুথে বিজেপি পতাকা ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের বড় অভিযোগ

Last Updated:

Bengal Assembly Election 2026 Phase 1: দিলীপ ঘোষের দাবি, সকাল থেকে ছোট কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হচ্ছে জেলা জুড়ে। জেলায় কোন বিক্ষিপ্ত অশান্তির খবর নেই। নিজের নির্বাচনী ক্ষেত্র এলাকায় নজরদারি রাখছেন দিলীপ ঘোষ।

+

ভোট দিলেন দিলীপ

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বৃহস্পতিবার রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মত জেলাগুলিতে সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। তবে বিশেষ নজর ছিল রেল শহর খড়গপুরের দিকে। এই কেন্দ্রটি বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের বিরুদ্ধে লড়াই করছেন খোদ দিলীপ ঘোষ। এ দিন সাত সকালে সেরসা স্টেডিয়ামের বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট দিয়ে বেরিয়েই সংবাদমাধ্যমের সামনে বেশ চনমনে মেজাজে ধরা দিলেন বিজেপি প্রার্থী। জয়ের ব্যাপারে তিনি যে একশো শতাংশ আত্মবিশ্বাসী, তা এদিন তাঁর শরীরী ভাষাতেই স্পষ্ট ছিল। দিলীপবাবুর দাবি, সকাল থেকে বিক্ষিপ্ত দু-একটি ছোট ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট প্রক্রিয়া চলছে জেলা জুড়ে। কোথাও বড় ধরনের কোনো বড় অশান্তির খবর নেই।

নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন বুথে তিনি নিজেই নজরদারি চালাচ্ছেন। খড়গপুরের মাটি তাঁর দীর্ঘদিনের চেনা, তাই লড়াইয়ের ময়দানে তিনি যে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ, তা এ দিন বুঝিয়ে দিয়েছেন। শান্তিপূর্ণ আবহে ভোটগ্রহণ চলায় ভালো ফলের ব্যাপারেও আশাবাদী তিনি। এখন দেখার, রেল শহরের এই প্রেস্টিজ লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের মালা কার গলায় ওঠে।

অন‍্যদিকে, খড়্গপুর শহরের ১৯নং ওয়ার্ডের ৪৭নং বুথেই লাগানো বিজেপির পতাকা। সস্ত্রীক ভোট দিতে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের। ইতিমধ্যে ঘটাস্থলে পৌঁছেছে QRT টিম পতাকা খোলানোর কাজ শুরু করে। বিশাল কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে খড়গপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বুথের মিলন মন্দির ক্লাবের কাছে।

Previous post

Amit Shah: ‘আগে ভোট, তারপর জল খান’—রাজ‍্যে প্রথম দফায় বার্তা অমিত শাহের, বদলের ডাক বাংলায়

Next post

হুমায়ুন-তৃণমূল হাতাহাতি, অশান্ত মুর্শিদাবাদ, মোথাবাড়িতেও হট্টগোল, প্রথম দফা ভোটে কী পরিস্থিতি জেলায় জেলায়?

Post Comment

You May Have Missed