West Bengal Election 2026 : ফের শিরোনামে শীতলকুচি ! ভোটের আগের রাতেই চরম অশান্তি, রক্তারক্তি, মাথা ফাটল বিজেপি নেতার
কোচবিহার : ফের একটা বিধানসভা ভোট। ফের শিরোনামে শীতলকুচি। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় (১০ এপ্রিল, ২০২১) কোচবিহার জেলার শীতলকুচিতে গুলিচালনার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়েছিল পশ্চিমবঙ্গ। আর এবারও প্রথম দফার ভোটের আগের রাত থেকেই উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি।
শীতলকুচিতে আক্রান্ত হলেন বিজেপির কিষাণ মোর্চার নেতা। বিজেপির অভিযোগ, ভোটের আগের দিন বিজেপি নেতা গোলকগঞ্জে শ্বশুর বাড়ির থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তৃণমূলের কর্মীরা তাঁকে আক্রমণ করেন। রীতিমতো জখম হন তিনি। তাঁর মাথা ফেটে যায়। তৃণমূলের বিরুদ্ধে মারধর, বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। নিকটবর্তী মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা হয় বিজেপি নেতাকে। খবর পেয়ে হাসপাতালে যান বিজেপির শীতলখুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাবিত্রী বর্মণ।
এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকেই। যদিও সরাসরি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি, প্রচারের আলোয় আসতে নাটক করছেন বিজেপি নেতা।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Post Comment