Nadia News: এককালে সবাই আসত লালনের গানের টানে! নদিয়ার শান্তিপুরে শতবর্ষ পেরিয়ে এখনও চলছে সেই সাধু সেবা এবং সুফি গান

Nadia News: এককালে সবাই আসত লালনের গানের টানে! নদিয়ার শান্তিপুরে শতবর্ষ পেরিয়ে এখনও চলছে সেই সাধু সেবা এবং সুফি গান

Last Updated:

 ধর্ম জাত ইত্যাদি নিয়ে গোটা পৃথিবীতে যে ভেদাভেদের বৈষম্য চলছে বহু প্রাচীন এই অনুষ্ঠান বাংলার বিভিন্ন গ্রাম গ্রামান্তরে চলা এ ধরনের অনুষ্ঠান এখন অত্যন্ত প্রাসঙ্গিক

+

শান্তিপুরে বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে এই উৎসব

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: গানের কোনও জাত নেই! নদিয়ার শান্তিপুরে বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে সাধু সেবা এবং সুফি গান। ধুপকাঠি, মোমবাতির যেমন কোনও জাত হয় না ঠিক তেমনই সংগীতেরও কোনও ধর্ম অথবা জাত হয় না। নদিয়ার শান্তিপুরের গোপালপুর মুসলিম পাড়া দরগাতলায় গোপালপুর সাধু সেবা কমিটির পক্ষ থেকে গোপালপুর সাধু সেবার ১১৭ বছর ধরে জাতি ধর্ম নির্বিশেষে আয়োজন করা হয়ে থাকে এক বিশেষ অনুষ্ঠান।

কথিত আছে একসময় এই গ্রামে মহামারী রূপ ধারণ করে। সেই সময় অনেক মানুষ একাধিক চেষ্টা করেও গ্রাম থেকে মহামারী বিদায় করতে পারেনি। সেই সময় পাবনার এক ফকির সাহেব এই গ্রামে উপস্থিত হয়। এই গ্রামের মানুষকে বলেন, গ্রামের মানুষের কাছে ভিক্ষা করে সাধু এবং বালক সেবা করতে। এই সেবার জন্যেই গ্রামের মানুষ মুক্তি পেয়েছিলেন মহামারীর প্রকোপ থেকে। সেই কারণেই এরপর থেকে হয়ে আসছে এই সাধু সেবার আয়োজন।

মূলত এশার নামাজ শেষ হওয়ার পর এই অনুষ্ঠান শুরু হয় এই গান চলত আগে দুই দিনব্যাপী তবে বর্তমানে একদিনেই সমাপ্ত করা হয়। মূলত লালনের গানের জন্যই আজও এই স্থানে ছুটে আসেন দুই সম্প্রদায়ের মানুষজন। উল্লেখ্য ধর্ম জাত ইত্যাদি নিয়ে গোটা পৃথিবীতে যে ভেদাভেদের বৈষম্য চলছে বহু প্রাচীন এই অনুষ্ঠান বাংলার বিভিন্ন গ্রাম গ্রামান্তরে চলা এ ধরনের অনুষ্ঠান এখন অত্যন্ত প্রাসঙ্গিক। তবে এ বছরে এই আয়োজন চলে দুই দিন ধরে রয়েছে খাওয়া-দাওয়াও। বর্তমান ভোট আবহে ধর্মীয় অস্থির এক পরিচিতির মধ্যে এই বার্তা দৃষ্টান্ত সকলের কাছে।

Post Comment

You May Have Missed