North Dinajpur News: যাত্রীবাহী টোটোয় ধাক্কা নিয়ন্ত্রণ হারানো লরির! ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, আহত আরও ৪
Last Updated:
North Dinajpur News: যাত্রীবাহী টোটোয় ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো লরির। উত্তর দিনাজপুরের ডালখোলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। গুরুতর জখম হয়েছেন টোটো চালক সহ ৪ জন।
ডালখোলা, উত্তর দিনাজপুরঃ ভোটের আবহে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের ডালখোলা। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। আহত হয়েছেন আরও ৪ জন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার ডালখোলা বাইপাসের মহম্মদপুর সংলগ্ন ১২ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন বেপরোয়া গতিতে ছুটে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী টোটোয় সজোরে ধাক্কা দেয়। এর জেরে জাতীয় সড়কের ডিভাইডারের উপর ছিটকে পড়ে ওই টোটো।
এর পাশাপাশি প্রয়াত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তা রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘাতক লরিটির খোঁজ শুরু হয়েছে।
প্রসঙ্গত, বিগত কয়েকদিনে উত্তর দিনাজপুর জেলায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রবিবারই যেমন ব্যাক টু ব্যাক দুর্ঘটনায় প্রাণ হারান ৬ জন। তার রেশ কাটতে না কাটতেই এদিন ডালখোলায় লরির ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জন।
Uttar Dinajpur,West Bengal
North Dinajpur News: যাত্রীবাহী টোটোয় ধাক্কা নিয়ন্ত্রণ হারানো লরির! ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, আহত আরও ৪




Post Comment