Save Ilish: জালে পড়বে বড় বড় ইলিশ, সংখ্যাও বাড়বে অনেক! কোন মন্ত্রে আসবে সাফল্য? জানাল মৎস্যজীবী সংগঠন

Save Ilish: জালে পড়বে বড় বড় ইলিশ, সংখ্যাও বাড়বে অনেক! কোন মন্ত্রে আসবে সাফল্য? জানাল মৎস্যজীবী সংগঠন

Last Updated:

Save Ilish: ইলিশের প্রজনন ও বৃদ্ধি নিশ্চিত করতে ফিশিং ব্যান পিরিয়ডের সময়সীমা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে মৎস্যজীবী সংগঠন। ট্রলি ফিশিং বন্ধ এবং প্রশাসনিক নজরদারিতে কীভাবে জালে উঠবে বড় বড় ইলিশ, সেটাই তুলে ধরেছেন তারা।

+

ইলিশ

রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ইলিশ বড় করতে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে বলে মত মৎস্যজীবী সংগঠনগুলির। প্রশাসনিক সমস্ত বিভাগ, পুলিশ, মৎস্যজীবী সকলে একসঙ্গে কাজ করলে আগামীতে বড় ইলিশ পাওয়া যাবে।

ইলিশের প্রজনন ও বড় ইলিশ পেতে বাড়াতে হবে ফিশিং ব্যান পিরিয়ডের সময়সীমা। এই সময়সীমা বাড়িয়ে ৯০ দিন করলে খুব ভাল হয় বলে জানিয়েছেন তাঁরা। বর্তমানে প্রায় ৬০ দিন সময়সীমা রয়েছে ব্যান পিরিয়ডের। ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে এই ফিশিং ব্যান পিরিয়ড, চলবে ১৪ জুন পর্যন্ত। তবে এই সময়সীমা আরও বাড়ালে ভাল হয় বলে জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে হারাধন ময়রা। সেই সঙ্গে ইলিশ বাঁচাতে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

আগে ব্যান পিরিয়ডের সময় ছিল ৪৫ দিনের। এখন এই সময় বেড়ে হয়েছে প্রায় ৬০ দিন। তা আরও বাড়িয়ে ৯০ দিন করলে মাছের প্রজনন বাড়বে। ফলে মাছের ঘাটতি রোধ করা যাবে। এই কাজ করলে ভবিষ্যতে বড় ইলিশ পাওয়া যাবে। এছাড়াও ট্রলি ফিশিং বন্ধ করা। নিষিদ্ধ সময়ের মধ্যে কেউ যাতে মাছ না ধরে তা নিশ্চিত করা এই সমস্ত কাজ করলে ইলিশ বাড়তে বাধ্য বলে জানিয়েছেন তাঁরা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তাঁরা জানিয়েছেন, আগে এই সময়সীমা ৪৫ দিনের ছিল। এখন ৬০ দিন হয়েছে। সমস্ত দেশে একসঙ্গে ব্যান পিরিয়ড চলছে। ফলে ৯০ দিনের দাবিও ভবিষ্যতে পূরণ হবে বলে জানিয়েছেন তাঁরা। তবে এই দাবির সঙ্গে সকলের একমত হতে হবে। অন্যথা সমস্যা হবে। এর সঙ্গে ব্যান পিরিয়ড নিয়ে আগের থেকে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকলে মিলে এগিয়ে এলেই ভবিষ্যতে ভাল মাছ মিলবে বলে জানিয়েছেন তাঁরা।

Previous post

WB Assembly Election 2026: ৪০ ডিগ্রির জ্বালা উপেক্ষা করে দায়িত্বে অবিচল! জঙ্গলমহলে গণতন্ত্রের উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, ইভিএম সংগ্রহে ব্যস্ত ভোটকর্মীরা

Next post

Bank of Baroda FD: ব্যাঙ্ক অফ বরোদাযর এফডি-তে ১,২৫,০০০ টাকা জমা রাখলে ৫ বছর পর কত রিটার্ন পাবেন ?

Post Comment

You May Have Missed