আরও একটা বড় ইনিংস খেললেই আজ হায়দরাবাদের জার্সিতে নতুন মাইলস্টোন গড়ার হাতছানি অভিষেকের
হায়দরাবাদ: আইপিএলের মঞ্চে নতুন রেকর্ডের হাতছানি অভিষেক শর্মার (Abhishek Sharma) সামনে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Captails) বিরুদ্ধে আজ নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্য়াচেই একটা বড় ইনিংস খেললেই আইপিএলের ইতিহাসে সানরাইজার্সের চতুর্থ প্লেয়ার হিসেবে দু হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার নজির গড়বেন বাঁহাতি এই বিধ্বংসী ওপেনার। টুর্নামেন্টের ইতিহাসে সানরাইজার্সের জার্সিতে এখনও পর্যন্ত অভিষেক ১৯৪১ রান করেছেন এখনও পর্যন্ত। তার আগে আরও তিনজন রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে, যাঁরা ২ হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ডেভিড ওয়ার্নার এই তালিকায় সবার আগে রয়েছেন। তিনি মোট ৯৫ ম্য়াচে ৪০১৪ রান করেছেন। শিখর ধবন কমলা জার্সিতে ২৭৬৮ রান করেছেন। তৃতীয় স্থানে আছেন কেন উইলিয়ামসন। কিউয়ি তারকা সানরাইজার্সের জার্সিতে ২১০১ রান করেছেন।



Post Comment